ফ্যাক্ট চেকস
ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার! আসামের শিক্ষক প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবি করে গুজব ছড়ালেন ‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার ‘বন্যায় ইউনুসের দশ হাজার কোটি টাকার সহায়তা’,-স্যাটায়ার পোস্টকে সত্য ভেবে শেয়ার দিচ্ছেন ইউনুসপন্থী এক্টিভিস্টরা! ফ্যাক্ট চেক: পরীক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর দেয়া বক্তব্য সঠিক নয় “একাত্তরের পর প্রণীত দুইশো জন যুদ্ধাপরাধীর তালিকায় জামাত নেতাদের নাম নেই”-মারদিয়া মমতাজের দাবিটি মিথ্যা! ‘স্বাধীনতাবিরোধী’ আজহারউদ্দীন পুত্র বীর বিক্রম মেজর হাফিজের ক্রমাগত ইতিহাস বিকৃতি!

“দশ বছর ধরেই টিকাদানের হার কম ছিল”- টকশোতে আসিফ মাহমুদের মিথ্যা তথ্য!

সম্প্রতি বেসরকারি একটি টিভি চ্যানেলে অন্তর্বর্তী সরকারের হামের টিকা অব্যবস্থাপনা নিয়ে কথা বলতে গিয়ে সাবেক উপদেষ্টা এবং এনসিপি নেতা আসিফ মাহমুদ বলেছেন “আমি পরিসংখ্যান নিয়ে দেখেছি, হামের বিষয়টা নিয়ে অবহেলা শুরু হয়েছে বিগত দশ বছর ধরেই। এবং তখন থেকেই এই টিকাদানের হার স্ট্যাটিকসটিকালি কমতে কমতে অন্তর্বর্তী আমলে অনেকটাই কমে এসেছে। এবং এই ধারাবাহিকতায় এখন এসে […]

“সেই আমানুল্লাহ হুজুর নির্দোষ প্রমাণিত”, দাবিটি গুজব!

নেত্রকোনায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত কথিত ‘বড় হুজুর’ আমানুল্লাহ সাগর নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে একই ধরনের কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ফেসবুকে Bangla Band Music Society’s নামক পেজে আমানুল্লাহ’র ছবি দিয়ে লিখেছেন, “অবশেষে হুজুর নির্দোষ, সত্যের মৃ’ ত্যু নেই “।  দেখুন। পেজটির ফলোয়ার ২ লাখ ৫৮ হাজার। হুবহু একই ক্যাপশান এবং […]

‘বাঘকে রক্ষায় পিঠে তুলে নিল হাতি’– ভিডিওটি এআই দ্বারা তৈরি

“ইন্দোনেশিয়ায় বন্যার স্রোতে বাঘকে রক্ষা করতে পিঠে তুলে নিল হাতি” —এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। Dhaka Today (লিংক), Daily Manabkantha (লিংক), Natun Barta (লিংক), Ajker Prottasha (লিংক) সহ একাধিক সংবাদ মাধ্যমেও এই ভিডিও গুলো দেখা গেছে। ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি এআই দ্বারা নির্মিত। মূলত ভিডিওটি গত ডিসেম্বরে ছড়িয়ে পড়া একটি ভিডিও। দেখুন […]

শুভেন্দু অধিকারীকে জাহাঙ্গীর আলমের ফুল দেয়ার ছবিটি ‘এডিটেড’

রেটিং: মিথ্যা ও বানোয়াট (FALSE) পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে  গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং সাবেক স্পিকার শিরিন শারমিন  ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এরকম কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। Jacob Milton তার ফেসবুক ওয়ালে শুভেন্দুর সাথে জাহাঙ্গীর আলমের ছবি শেয়ার করেছেন। দেখুন বাঁশেরকেল্লা-Basherkella ও এই ছবিটি তাদের পেজ […]

‘শাপলা চত্বর’ এর ছবি দাবিতে এআই ছবি প্রচার!

শাপলা চত্বরের ৫ মে, ২০১৩ এর ছবি দাবিতে এআই জেনেরেটেড ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। Barrister A S M Shahriar Kabir নামক প্রায় ৩ লক্ষাধিক মেম্বারের গ্রুপে Mohammad Rasel নামক একজন “৫-ই মে, ২০১৩ || শাপলাচত্বর” ক্যাপশান দিয়ে শাপলা চত্বরের একটি ছবি শেয়ার করেছেন। দেখুন ফ্যাক্ট-চেক জোন এর ফরেনসিক বিশ্লেষণে দেখতে পেয়েছে, ছবিটি আসলে […]

‘মুজিব বাহিনী’ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সংঘবদ্ধ ‘প্রপাগান্ডা ক্যাম্পেইন’!

সম্প্রতি মুজিব বাহিনী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে BongoGraph, Faporbaz সহ একাধিক পেইজ থেকে সংঘবদ্ধভাবে একই ধরনের ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। এতে ‘মুজিব বাহিনী’র সদস্যরা কেন মুক্তিযোদ্ধা নয় সেরকম কারণ দেখিয়ে ৫ টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। দেখুন এখানে, এখানে ফ্যাক্ট-চেক জোনের বিশ্লেষণে উক্ত পোস্টগুলোতে একাধিক ‘অপতথ্য’ এবং ‘ইতিহাস বিকৃতি’  দেখা গেছে।   মুজিব বাহিনীর সদস্যরা […]

‘মুক্তিযোদ্ধা’র সংজ্ঞা’ নিয়ে সংসদে বিভ্রান্তিকর তথ্য দিলেন স্পীকার এবং নাহিদ ইসলাম

২৯ এপ্রিল সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন,” মুক্তিযোদ্ধার সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে, যা সংসদ অনুমোদন করেছে। বর্তমানে যারা সরাসরি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হন; অন্যরা মুক্তিযুদ্ধের সহায়ক হিসেবে গণ্য।” দেখুন  নিউজ,  ভিডিও,   অন্যদিকে ৩০ এপ্রিল এনসিপি নেতা নাহিদ ইসলাম আরেক এমপি মুজিব বাহিনীর সদস্য ফজলুর রহমানকে উদ্দেশ্য করে বলেন, […]

চট্টগ্রামের জলাবদ্ধতাকে অস্বীকার করে সংসদে প্রতিমন্ত্রীর ‘অসত্য’ ভাষণ!

চট্টগ্রামের জলাবদ্ধতা

মিথ্যা দাবি প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দাবি অসত্য ও বিভ্রান্তিকর। চট্টগ্রামের বর্তমান জলাবদ্ধতা সুষ্পষ্ট বাস্তব সত্য। সম্প্রতি চট্টগ্রামের ভয়াবহ জলাবদ্ধতা নিয়ে সারা দেশে আলোচনা ও সাধারণ মানুষের হাহাকার চললেও জাতীয় সংসদে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন যে, “চট্টগ্রামে জলাবদ্ধতার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও কাল্পনিক”। তার মতে, ২০২৪ সালের পুরোনো ছবি ব্যবহার […]

মুক্তিযোদ্ধার তালিকায় ফজলুর রহমানের নাম না থাকার দাবিটি গুজব!

বিএনপি’র এমপি “এডভোকেট ফজলুর রহমানের নাম মুক্তিযোদ্ধা তালিকায় নেই” দাবি করে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ছড়িয়েছে Narrative (লিংক), Bongo graph, Azadir Dak-আজাদীর ডাক (লিংক), Jono Pulse (লিংক), Rajshahi University News24 (লিংক) সহ একাধিক ফেসবুক পেইজ। ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে , ফজলুর রহমানের নাম তালিকায় না থাকার দাবিটি মিথ্যা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট mis.molwa.gov.bd তে […]

‘ভুয়া’, ‘নিবন্ধনহীন’ পোর্টালকে সূত্র ধরে রুপপুরে ৫ বিলিয়ন ডলার দুর্নীতির দাবি গণমাধ্যমে!

রুপপুরে ফুয়েল লোডিং উদ্বোধনের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের দ্বারা ৫ বিলিয়ন ডলার বা ৬০ হাজার কোটি টাকা লুটের তথ্য ঘুরে বেড়াচ্ছে। ২০২৪ সালের ৫ আগষ্ট আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর পর এই শিরোনামে বাংলাদেশের একাধিক শীর্ষ সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে৷ দেখুন এখানে ,এখানে  […]