ফ্যাক্ট চেকস
৭৪ এর দুর্ভিক্ষের মধ্যে বঙ্গবন্ধুর পুত্রদ্বয়ের বিয়ে হওয়ার দাবিটি সত্য নয়
আলোচিত ফ্যাক্টচেক

৭৪ এর দুর্ভিক্ষের মধ্যে বঙ্গবন্ধুর পুত্রদ্বয়ের বিয়ে হওয়ার দাবিটি সত্য নয়

চীফ হুইপ নুরুল ইসলাম মনি দাবি করেছেন, “১৯৭৪ সালে ১০ লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে। তখন সোনার মুকুট পরে শেখ মুজিবের ছেলে বিয়ে করেছে।” চীফ হুইপের বক্তব্য 

শেখ কামাল এবং শেখ জামাল দুর্ভিক্ষের মধ্যে সোনার মুকুট পড়ে বিয়ে করেছেন–এই দাবি কতটুকু সত্য?

ফ্যাক্ট-চেক

বঙ্গবন্ধুর পুত্রদ্বয় শেখ কামাল, শেখ জামালের বিয়ে হয়েছিল ৭৫ এর জুলাইয়ের মাঝামাঝিতে, যা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ দৈনিক ইত্তেফাকে প্রকাশিত ‘সংস্কৃতিমান শেখ কামাল’ শীর্ষক একটি স্মৃতিচারণায় উঠে আসে।

এবার আসুন দুর্ভিক্ষ কবে হয় সেটা বোঝার চেষ্টা করি।

১৯৭৪ এর দুর্ভিক্ষের সূত্রপাত হয় এপ্রিল-জুনের সংঘটিত বন্যার সময় থেকেই।সেই সময় থেকে শুরু হয়ে সেই বছরের নভেম্বর-ডিসেম্বরের আগ পর্যন্ত দুর্ভিক্ষের ব্যপ্তিকাল ছিল৷ তবে নভেম্বর-ডিসেম্বরের  দিকে ফসল উঠার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

নিউ ইয়র্ক টাইমস এর পাতায় ১৩ই নভেম্বর,১৯৭৪ তারিখে প্রকাশিত Bangladesh Fears Thousands May Be Dead as Famine Spreads শীর্ষক নিবন্ধ থেকে জানা যাচ্ছে,শীতকালীন শস্য উৎপাদন শুরু হয়েছে, এবং শহরে যারা বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন, তারা কাজ এবং খাদ্য পাওয়ার সম্ভাবনা দেখে ধীরে ধীরে গ্রামে যাওয়া শুরু করেছেন। নিউ ইয়র্ক টাইমসের আর্কাইভে দেখুন

১৯৮০ সালে প্রকাশিত আহমেদ মুনির উদ্দিন সম্পাদিত ‘বাংলাদেশ :বাহাত্তর থেকে পচাত্তর’ বইয়ে চার বছরের বিভিন্ন বিষয়ভিত্তিক সংবাদপত্রে প্রকাশিত খবর ও সম্পাদকীয় সংকলন করা হয়েছে। এই বইতে ‘দুর্ভিক্ষ’ শীর্ষক অধ্যায়ে দেখা গেল,সর্বশেষ ১৯৭৫ এর ২২শে জানুয়ারি তারিখে দুর্ভিক্ষের কারণে মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে। এর পরে দুর্ভিক্ষ সম্পর্কিত আর কোনো খবর নেই।

অর্থাৎ, দেখা যাচ্ছে বঙ্গবন্ধুর ২ পুত্রের বিয়ে মোটেও দুর্ভিক্ষের ভেতরে হয়নি। বরং দুর্ভিক্ষ শেষ হওয়ার প্রায় ৮ মাস পর হয়েছিল।

১৯৭৫ এর ২২শে জানুয়ারি তারিখে দুর্ভিক্ষজনিত  প্রকাশিত সর্বশেষ মৃত্যু সংবাদ

অনেক ক্ষেত্রে দুর্ভিক্ষ শেষ হওয়ার পরেও তার প্রভাবে অপুষ্টিজনিত মৃত্যু দেখা যায়, যা সেই দেশের দুর্ভিক্ষ পরবর্তী বছরগুলোর মৃত্যুহার, মোট মৃত্যু বা জনসংখ্যা বৃদ্ধির হারের দিকে তাকালে লক্ষ করা যায়। তবে বাংলাদেশ যে দুর্ভিক্ষাবস্থা কাটিয়ে দ্রুতই স্বাভাবিক হয়ে উঠেছিল, সেটার প্রমাণ মেলে পরবর্তী বছরগুলোর পরিসংখ্যানে।

৭৪ এর দুর্ভিক্ষের আগে পরের ৫ বছরের মৃত্যুহার (হাজারে)-

১৯৭৩–১৬.৯৯

১৯৭৪–১৭.২৮ (দুর্ভিক্ষজনিত কারণে বেড়েছে ০.৭)

১৯৭৫–১৬.৫৮ (দ্রুতই স্বাভাবিক)

১৯৭৬–১৬.৩৮ (স্থিতিশীল)

১৯৭৭–১৬.১৭

 

তথ্যসূত্র’: জাতিসংঘ

 

৭৪ এর দুর্ভিক্ষের আগে পরের ৫ বছরের মোট মৃতের সংখ্যা-

১৯৭৩–১২.৫২ লাখ
১৯৭৪–১৩.১০ লাখ ( দুর্ভিক্ষের প্রভাবে বেড়েছে ৫৮ হাজার)
১৯৭৫–১২.৯০ লাখ (দ্রুতই স্বাভাবিক)
১৯৭৬–১৩.০৭ লাখ (স্থিতিশীল)
১৯৭৭–১৩.২৩ লাখ

তথ্যসূত্র’: https://countryeconomy.com/demography/mortality/bangladesh

৭৪ এর দুর্ভিক্ষের আগে পরের ৫ বছরের জনসংখ্যা-

১৯৭২–৭.১৬ কোটি
১৯৭৩–৭.৩৭ কোটি (হাজারে ৩০ জন হারে বেড়েছে)
১৯৭৪–৭.৫৮ কোটি ( দুর্ভিক্ষের বছরেও জনসংখ্যা বেড়েছে হাজারে ২৯ জন হারে)
১৯৭৫–৭.৭৯ কোটি (বৃদ্ধির হার ২৮)
১৯৭৬–৭.৯৯ কোটি (বৃদ্ধির হার ২৬)
১৯৭৭–৮.১৯ কোটি (বৃদ্ধির হার ২৫)

অর্থাৎ, ৩ ধরনের ডাটা বিশ্লেষণ করে কোনটিতেই দুর্ভিক্ষ পরবর্তী বছরগুলোতে অস্বাভাবিক মৃত্যুহারের প্রমাণ মেলেনা।

উল্লেখ্য দুর্ভিক্ষ সামলে ১৯৭৫ সালে মাথাপিছু আয় পৌঁছে গিয়েছিল রেকর্ড আয়ে।

 

সোনার মুকুট ইস্যু 

শেখ কামালের বিয়ে হয়েছিল পারিবারিকভাবে।  পারিবারিকভাবে বিয়ের পরদিন শেখ কামালের অনাড়ম্বর রিসেপশান হয় জুলাইয়ের ১৫ তারিখ ৷

শেখ কামালের বিবাহোত্তর সংবর্ধনার খবর

ঠিক তার ২ দিন পর বিয়ে হয় শেখ জামালের। সেদিনই ২ ভাইয়ের রিসেপশান প্রোগ্রাম একসাথে করা হয়, যার আয়োজনের বহর একজন রাস্ট্রপ্রধানের ২ ছেলের বিয়ে বিবেচনায় নিলে মোটেও আহামরি কিছু নয়৷
বিয়ের অনুষ্ঠানের ভিডিও:
স্বাভাবিকভাবেই, একজন রাস্ট্রপ্রধানের ২ ছেলের বিয়ে উপলক্ষে দেশ-বিদেশ থেকে প্রচুর উপহার সামগ্রী আসে৷ সেই উপহারগুলোর মধ্যে একটি সোনার মুকুট এবং সোনার নৌকা এসেছিল৷

শুধুমাত্র এই সোনার মুকুট এবং নৌকা দুটো স্মারক হিসেবে রেখে দিয়ে, বাকি সমস্ত মূল্যবান উপহার বঙ্গবন্ধুর নির্দেশে এবং বেগম ফজিলাতুন্নেসার তত্ত্বাবধানে সরকারী তোষাখানায় জমা দেয়া হয়। বঙ্গবন্ধুর তৎকালীন একান্ত সচিব ড. মোহাম্মদ ফরাসউদ্দিন সরাসরি এই জমার কাজটা তদারকি করেন। বাসসের কাছে দেয়া তাঁর স্মৃতিচারণে তিনি একথা বলেওছিলেন। পড়ুন সেই স্মৃতিচারণ

এই উপহারের মুকুটটি পড়েই শেখ কামাল এবং জামালের স্ত্রী পারিবারিক ফটোসেশান করেন৷

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ৭৪ এর দুর্ভিক্ষের মধ্যে বঙ্গবন্ধুর পুত্রদ্বয়ের বিয়ে হওয়ার দাবিটি সত্য নয়।