ফ্যাক্ট চেকস
ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার! আসামের শিক্ষক প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবি করে গুজব ছড়ালেন ‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার ‘বন্যায় ইউনুসের দশ হাজার কোটি টাকার সহায়তা’,-স্যাটায়ার পোস্টকে সত্য ভেবে শেয়ার দিচ্ছেন ইউনুসপন্থী এক্টিভিস্টরা! ফ্যাক্ট চেক: পরীক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর দেয়া বক্তব্য সঠিক নয় “একাত্তরের পর প্রণীত দুইশো জন যুদ্ধাপরাধীর তালিকায় জামাত নেতাদের নাম নেই”-মারদিয়া মমতাজের দাবিটি মিথ্যা! ‘স্বাধীনতাবিরোধী’ আজহারউদ্দীন পুত্র বীর বিক্রম মেজর হাফিজের ক্রমাগত ইতিহাস বিকৃতি!

বিএনপি সরকারের ২ মাসেই রাডার! ‘ভারতের হাতে বাংলাদেশের আকাশ’ সহ একাধিক গুজবের ‘ঝড়’!

বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র ২ মাসের মধ্যেই শাহজালাল বিমানবন্দরে রাডার চালু করেছে বলে দাবি করা বেশ কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। Ahnaf Tahmid Arjon নামক একজন একটিভিস্ট লিখেছেন, “বিএনপির ২০০৫ এর এই চলমান প্রজেক্ট সকল বাধা কাটিয়ে অবশেষে ২০২৬ সালের এপ্রিলে ক্ষমতাগ্রহণের মাত্র দুই মাসের মাথায় কার্যকর হলো।“ ২০২১ সালে সরকার অনুমোদন করলেও […]

‘অস্তিত্বহীন’ টিপাইমুখ বাঁধ নিয়ে স্পীকারের ভুল তথ্য, সংবাদমাধ্যমে ‘মিথ্যা’ ছবি প্রচার

আওয়ামী লীগ সরকারের সময়ে বাংলাদেশের নেতৃত্বেই টিপাইমুখ বাঁধ চালু করা হয়, যা সর্বনাশ ডেকে এনেছিল বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, ‘টিপাইমুখ বাঁধ, এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী (১৯৯৬-২০০১) আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। তখন আমরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।’ বিস্তারিত  ফ্যাক্ট-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে স্পিকারের এই তথ্য সঠিক নয়। […]

ইউনিসেফের লেটার প্যাডে ভুয়া অপ্রাসঙ্গিক চিঠি, ‘অন্তর্বর্তী সরকার আমলে ১ হাজার কোটি টাকার টিকা আমদানি’র গুজব ছড়ালেন পিনাকী

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন অন্তর্বর্তী সরকার আমলে টিকা আমদানি হয়নি৷ এ দাবির বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটর পিনাকী ভট্টাচার্য তারেক রহমানকে উদ্দেশ্য করে লিখেন, “এতো দেখি হাসিনার চাইতেও বেশী মিছা কথা বলে।” ছবি- পিনাকীর স্ট্যাটাস তার দাবি অন্তর্বর্তী সরকার ১ হাজার কোটি টাকার টিকা আমদানি করেছিল৷এর বিপরীতে প্রমান হিসেবে বেশ কয়েকটি নথিও তিনি তার সোশ্যাল মিডিয়ায় […]

ব্যারিস্টার ফুয়াদের গলায় ‘জুতার মালা’ পরিয়ে ঘোরানোর ছবিটি এআই

এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদকে গলায় ‘জুতার মালা’ পরিয়ে ঘোরানোর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট-চেক জোনের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ছবিটি পুরনো আরেকটি ছবিকে এআই দিয়ে এডিট করে ভাইরাল ছবিটি তৈরী করা হয়েছে। ফেসবুকে Mohammed Rashed নামের একজন এই ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন “আল্লাহর বিচার উপর থেকে সিদ্ধান্ত হয়ে আসে।জুলাই গাদ্দার, স্বাধীনতা […]

“আমেরিকাও জ্বালানি তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে”, জ্বালানি মন্ত্রীর দাবিটি সঠিক নয়

” আমেরিকাও জ্বালানি তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে” বলে দাবি করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিস্তারিত তবে জ্বালানি মন্ত্রীর এই দাবি সঠিক নয়৷ ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে। যুক্তরাষ্ট্রে তেলের দাম কত? U.S. Energy Information Administration (EIA) জ্বালানির দাম নিয়ে সাপ্তাহিকভাবে তথ্য […]

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর ‘দেশের ইতিহাসে জ্বালানির রেকর্ড মজুদ’ এর দাবিটি সঠিক নয়

“দেশের ইতিহাসে বর্তমানে সবচেয়ে বেশি জ্বালানি মজুদ রয়েছে” বলে তথ্য দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। দেখুন  তবে Fact Check Zone নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে প্রতিমন্ত্রীর এই দাবি সঠিক নয়। বর্তমানে দেশের মজুদ কত? বাংলাদেশে মোট জ্বালানি চাহিদার ৭০ শতাংশই ডিজেল। দৈনিক ডিজেলের চাহিদা ১২ থেকে ১৩ হাজার […]

“হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে”, প্রধানমন্ত্রীর এই দাবি অসত্য

১৮ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী দাবি করেছেন বিগত দুটি সরকার হামের টিকা দেয়নি৷ তিনি বলেন, “সারাদেশে শিশুদেরকে হামের টিকা না দেওয়ার ফলে বিগত ইমিডিয়েট দুটি সরকারের জীবনবিনাশী ব্যর্থতা মনে হয় ক্ষমাহীন অপরাধ।” দেখুন এখানে তবে ফ্যাক্ট-চেক জোন নানা তথ্য উপাত্ত বিশ্লেষণ করে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর এই দাবি সত্য […]

‘মৌলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন’, তারেক জিয়ার এই দাবীটি মিথ্যা

ধানের শীষ

ফ্যাক্ট-চেক: ঐতিহাসিক তথ্য যাচাই প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ | অনুসন্ধানী ডেস্ক, ফ্যাক্ট-চেক জোন ও ব্রিকলেন নিউজ তারেক রহমানের বক্তব্যে ঐতিহাসিক অসংগতি: ১৯৭৯ সালে মাওলানা ভাসানীর ধানের শীষ দেওয়ার দাবিটি মিথ্যা গত ১৪ এপ্রিল টাঙ্গাইলের সন্তোষে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দাবি করেছেন যে, ১৯৭৯ সালের নির্বাচনের সময় মজলুম জননেতা মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি […]

লিপি ওসমানের নামে ভুয়া ফেসবুক আইডি থেকে পুরোনো ছবি-ভিডিও ছড়িয়ে বিভ্রান্তি

ভুয়া ফেসবুক আইডি

ফ্যাক্ট-চেক: ডিজিটাল প্রোপাগান্ডা সতর্কতা প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ | অনুসন্ধানী ডেস্ক, ফ্যাক্ট-চেক জোন ও ব্রিকলেন নিউজ সাবেক এমপি শামীম ওসমান এবং তার স্ত্রী লিপি ওসমানের কয়েক বছর পুরোনো বিলাসবহুল ভ্রমণের ছবি ও ভিডিও বর্তমান সময়ের দাবি করে ভুয়া ফেসবুক আইডি  থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। ভুয়া আইডি দিয়ে প্রপোগান্ডা ছড়ানো হয়েছে এখানে  ,  […]

“গত ১৫ বছরে একটি মাটির রাস্তাও পাকা হয়নি”; সংসদে জয়নুলের দাবিটি সম্পুর্ন মিথ্যা!

সংসদে

ফ্যাক্ট-চেক: বরিশাল-৩ উন্নয়ন বিভ্রান্তি প্রকাশিত: ১০  এপ্রিল, ২০২৬ | ফ্যাক্ট-চেক জোন ভেরিফিকেশন ডেস্ক বরিশাল-৩: “গত ১৫ বছরে একটি মাটির রাস্তাও পাকা হয়নি” —  সংসদে অ্যাড জয়নুল আবেদীনের দাবিটি সত্য নয়! সম্প্রতি সংসদ সদস্য (এমপি) জয়নুল আবেদীন  জাতীয় সংসদে  দাবি করেন যে, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে গত ১৫-১৭ বছরে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি এবং একটি মাটির রাস্তাও […]