ফ্যাক্ট চেকস
প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার! আদানির বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিল যুগান্তর “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন
“রানা প্লাজা মামলায় আইনজীবি ছিলাম না”-শিশির মনিরের দাবিটি মিথ্যা!
আলোচিত ফ্যাক্টচেক

“রানা প্লাজা মামলায় আইনজীবি ছিলাম না”-শিশির মনিরের দাবিটি মিথ্যা!

সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে সাক্ষাতকারে জামাত নেতা এডভোকেট শিশির মনির বলেন, ” তারা ছড়িয়েছে, রানা প্লাজা মালিকের পক্ষে নাকি আমি আইনজীবী ছিলাম, এটা মিথ্যা কথা।” দেখুন

ফ্যাক্ট-চেক

শিশির মনিরের দাবিটি মিথ্যা। ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে, তিনি রানা প্লাজা মামলার প্রধান আসামী সোহেল রানার হয়ে লড়েছেন। 

এই সংক্রান্ত কী-ওয়ার্ড সার্চ করলে একাধিক নিউজে সোহেল রানার আইনজীবি হিসেবে শিশির মনির আদালতে লড়াই করার সংবাদ পাওয়া যায়। দেখুন এখানে, এখানে

সূত্র- প্রথম আলো, অক্টোবর ২৮, ২০২৪

গত ২৮ শে অক্টোবর, ২০২৪ তারিখে রানা প্লাজার মালিক সোহেল রানার জামিন স্থগিত করলে সেদিন আদালতে সোহেল রানার হয়ে বিবৃতি দেন তার আইনজীবি শিশির মনির। দেখুন ভিডিও

সূত্র-যমুনা টিভি , অক্টোবর ২৮, ২০২৪

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত- “রানা প্লাজা মামলায় আইনজীবি ছিলাম না”-শিশির মনিরের দাবিটি মিথ্যা!