ফ্যাক্ট চেকস
ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার! আসামের শিক্ষক প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবি করে গুজব ছড়ালেন ‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার ‘বন্যায় ইউনুসের দশ হাজার কোটি টাকার সহায়তা’,-স্যাটায়ার পোস্টকে সত্য ভেবে শেয়ার দিচ্ছেন ইউনুসপন্থী এক্টিভিস্টরা! ফ্যাক্ট চেক: পরীক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর দেয়া বক্তব্য সঠিক নয় “একাত্তরের পর প্রণীত দুইশো জন যুদ্ধাপরাধীর তালিকায় জামাত নেতাদের নাম নেই”-মারদিয়া মমতাজের দাবিটি মিথ্যা! ‘স্বাধীনতাবিরোধী’ আজহারউদ্দীন পুত্র বীর বিক্রম মেজর হাফিজের ক্রমাগত ইতিহাস বিকৃতি!
তোফায়েল, ইনু, মেননের নামে ‘মালেক হত্যাকান্ডের’ এডিটেড ছবি প্রচার!
আলোচিত ফ্যাক্টচেক

তোফায়েল, ইনু, মেননের নামে ‘মালেক হত্যাকান্ডের’ এডিটেড ছবি প্রচার!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রসংঘ নেতা আব্দুল মালেক হত্যাকান্ডের একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটির ক্যাপশানে লিখা আছে” আক্রমণে তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু”।

ঢাকা মহানগর শিবির (পূর্ব ) এর সভাপতি এবং ডাকসু’র যোগাযোগ বিষয়ক সম্পাদক Asif Abdullah ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন, “শহীদ ছাত্রনেতা আব্দুল মালেকের খুনী এককালের প্রচন্ড প্রভাবশালী নেতা তোফায়েলের অবশেষে সঠিক মৃত্যুর খবর পাওয়া গেল।

দুনিয়ার আদালত থেকে ছাড পেলেও জালিমের বিচার আল্লাহর দরবারে হবেই হবে ইনশাআল্লাহ।”দেখুন

একই ধরনের পোস্ট শেয়ার করা হয়েছে একাধিক পেজ এবং প্রোফাইল থেকে৷ দেখুন এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট-চেক

প্রচারিত ছবিগুলো এডিটেড। ফ্যাক্ট-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে,  Dulok Ahmed এর আর্কাইভ থেকে ছবিটি সংগ্রহ করে, ছবির নিচের ক্যাপশনটি বদলে দেয়া হয়েছে।

মূল ছবি

এ বিষয়ে Dulok Ahmed লিখেছেন, “ক্যাপশন বিকৃত করে প্রচার করছে। আমার ছবিটা জামাতের মুখপত্র জাহানে নও থেকে নেয়া।” দেখুন কমেন্টবক্সের রিপ্লাইয়ে

এছাড়াও ‘মালেক হত্যা মামলায়’ অভিযুক্তদের তালিকায় ইনু, মেনন বা তোফায়েল কারোরই নাম ছিল না৷ পুলিশ তৎকালীন সময়ে মোহাম্মদ কামাল, সৈয়দ মোর্শেদ কামাল এবং মাহবুব নামক ৩ জনকে গ্রেফতার করেছিল।

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত :তোফায়েল, ইনু, মেননের নামে ‘মালেক হত্যাকান্ডের’ প্রচারিত ছবিগুলো এডিটেড!