ফ্যাক্ট চেকস
‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি! ‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার! “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয় তারেক রহমানের মিথ্যাচার: সরকারি হিসাবে ৮৪৮, বক্তব্যে ২ হাজার! জুলাই নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন ‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’
‘রক্ষীবাহিনীর প্রধান ছিলেন তোফায়েল আহমেদ’- দাবিটি মিথ্যা!
আলোচিত ফ্যাক্টচেক

‘রক্ষীবাহিনীর প্রধান ছিলেন তোফায়েল আহমেদ’- দাবিটি মিথ্যা!

সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা ‘বীর মুক্তিযোদ্ধা’ তোফায়েল আহমেদের মৃত্যুর পর তাকে ‘রক্ষীবাহিনীর প্রধান/কমান্ডার/সংগঠক’ দাবি করে একাধিক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সাবেক প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ” স্বাধীনতার পর তিনি রক্ষীবাহিনীর প্রধান সংগঠক ছিলেন।” দেখুন 

একটিভিস্ট Ishat Mannan লিখেছেন,”লীগ এবং পঁচা বামাতিদের কাছে তোফায়েল আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা অথবা শেখ মুজিবের রাজনৈতিক সচিব পরিচয়টা যতটা না আবেগের তারচেয়ে ও বেশি তিনি শেখ মুজিবের রক্ষিবাহিনীর সেনাপতি ছিলেন” দেখুন

Merza Hasib লিখেছেন, “তোফায়েল আহমেদ মারা গেছেন। রক্ষীবাহিনীর প্রধানসহ রাজনৈতিক পরিমন্ডলে তার সুকর্ম-কুকর্ম সবই আছে।” দেখুন

ফ্যাক্ট-চেক

‘তোফায়েল আহমেদ রক্ষীবাহিনীর পরিচালক/কমান্ডার/সংগঠক’ ছিলেন’– এই দাবিগুলো সত্য নয়।

ফ্যাক্ট-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে, রক্ষীবাহিনীর পরিচালক ছিলেন ৩ নম্বর সেক্টর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এন এম নুরুজ্জামান (বীর উত্তম)।

ছবি- ১৯৭২ সালে সেনাবাহিনী প্রধান ওসমানীর পক্ষ থেকে রক্ষীবাহিনীর প্রধান নুরুজ্জামান বরাবর চিঠি

এছাড়াও বাহিনীটির উপ-পরিচালক ছিলেন লেফটেনেট কর্নেল আবুল হাসান খান, উপপরিচালক (প্রশাসন) সরোয়ার হোসেন মোল্লা , উপপরিচালক (অপারেশন), আনোয়ার উল আলম, উপপরিচালক (প্রশিক্ষণ্‌ সাবিহ উদ্দিন আহমেদ, উপপরিচালক (সিগন্যাল), ব্রিগেডিয়ার এ কে এম আজিজুল ইসলাম, উপপরিচালক (জোনাল কমান্ডার, চট্টগ্রাম) এবং লেফটেনেট কর্নেল এ এম খান (মেডিকেল)।

রক্ষীবাহিনীর গঠন প্রক্রিয়া এবং এর পরবর্তী বিস্তারিত কার্যক্রম নিয়ে রক্ষীবাহিনীর তৎকালীন উপ-পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ার উল আলম এর লেখা  ‘রক্ষীবাহিনীর সত্য মিথ্যা’ নামক বই থেকে এই তথ্য গুলো নিশ্চিত করা হয়েছে।

ছবি- রক্ষীবাহিনীর সত্য মিথ্যা বইয়ের পৃষ্ঠা  ১১৩-১১৪

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ‘তোফায়েল আহমেদ রক্ষীবাহিনীর পরিচালক/কমান্ডার/সংগঠক’ ছিলেন’– এই দাবিগুলো সত্য নয়