ফ্যাক্ট চেকস
ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার! আসামের শিক্ষক প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবি করে গুজব ছড়ালেন ‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার ‘বন্যায় ইউনুসের দশ হাজার কোটি টাকার সহায়তা’,-স্যাটায়ার পোস্টকে সত্য ভেবে শেয়ার দিচ্ছেন ইউনুসপন্থী এক্টিভিস্টরা! ফ্যাক্ট চেক: পরীক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর দেয়া বক্তব্য সঠিক নয় “একাত্তরের পর প্রণীত দুইশো জন যুদ্ধাপরাধীর তালিকায় জামাত নেতাদের নাম নেই”-মারদিয়া মমতাজের দাবিটি মিথ্যা! ‘স্বাধীনতাবিরোধী’ আজহারউদ্দীন পুত্র বীর বিক্রম মেজর হাফিজের ক্রমাগত ইতিহাস বিকৃতি!

শেখ হাসিনার পাশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার ‘পায়ের উপর পা তুলে’ বসা ছবিটি এডিটেড!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার একটি ছবি ভাইরাল হয়েছে।  ছবিটিতে দেখা যায়, প্রণয় ভার্মা শেখ হাসিনার পাশে ‘পায়ের উপর পা তুলে’ বসেছেন৷ বিএনপি পন্থী একটিভিস্ট Talukdar Muhammad Roni লিখেছেন, “ইন্ডিয়া ছিল হাসিনার মুনিব তাই তখন হাসিনার সামনে এভাবেই পায়ের উপর পা তুলে বসত, আর এখন তারেক রহমানের […]

হাম নিয়ে সেই বৈঠকে ‘স্বাস্থ্য খাত সংশ্লিষ্ট কেউই আমন্ত্রিত না থাকার’ দাবিটি সত্য নয়!

চলমান হাম পরিস্থিতি নিয়ে গত ১৬ মে ঢাকার ডেইলি স্টার সেন্টারে ‘বাংলাদেশ চাইল্ড প্রটেকশন ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর, মাসুদ কামাল সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বকে সেখানে উপস্থিত হয়ে বক্তৃতা রাখতে দেখা যায়। তবে এই বৈঠক নিয়ে সামাজিক যোগাযোগ […]

“ট্রাফিক সিগন্যালে এআই ক্যামেরার উদ্যোগ অন্তর্বর্তী সরকারের”- দাবিটি মিথ্যা!

ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে বসানো এআই ক্যামেরার উদ্যোগ প্রথম কবে নেয়া হয়েছিল তা নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিএনপি পন্থী একটিভিস্ট Fatima Tuj Johra লিখেছেন, “বিএনপি সরকারের নীরব বিপ্লব! বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ট্রাফিক ব্যবস্থাপনায় Ai প্রযুক্তি ব্যবহার শুরু করেছে বিএনপি সরকার।” পোস্ট লিংক শারমিন আক্তার নিশি লিখেছেন, “বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত ট্রাফিক […]

“নিজামীরা নির্দোষ ছিল”-এমন কিছু বলেননি বিচারপতি এস কে সিনহা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে “নিজামীরা নির্দোষ ছিল”- এমন একটি বক্তব্য সাবেক বিচারপতি এস কে সিনহার নামে ছড়িয়ে পড়েছে। এইচ এম মাহমুদ হাসান নামে একজন একটিভিস্ট লিখেছেন, “সেই ফাঁসি কার্যকর ভূল ছিল! গতকাল একটি অনলাইন প্লাটফর্মে সুরেন্দ্র কুমার সিনহা যিনি বাংলাদেশের ২১ তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি সাক্ষাৎকার দেন।তার সময়টাই সিগনিফিকেন্ট বিচারগুলো হয়েছে। […]

“জিয়াউর রহমানের আমলে প্রথম ঔষধ নীতি প্রণয়ন হয়”-স্বাস্থ্যমন্ত্রীর এই তথ্যটি সত্য নয়

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ” বাংলাদেশ বিশ্বে ওষুধ রপ্তানি করার সুযোগ পেয়েছে কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথম ওষুধনীতি প্রণয়ন করে বিশ্বে বাংলাদেশের ওষুধ রপ্তানি উদ্বোধন করে গেছেন। ” দেখুন এখানে, এখানে   ফ্যাক্ট-চেক স্বাস্থ্যমন্ত্রীর এই দাবি সত্য নয়। ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে- জিয়াউর রহমান নয়, প্রথম ওষুধনীতি প্রণয়ন […]

‘ফিটনেস ধরে রাখতে বাচ্চাকে দুধ খাওয়ায় না মা!’-বিভ্রান্তিকর তথ্য দিয়ে ইনকিলাব মঞ্চের নারী বিদ্বেষী বার্তা

“বাংলাদেশের ৫৫% মা শারীরিক গঠন (ফিটনেস) ধরে রাখতে বাচ্চাকে দুধ খাওয়ায় না” বলে মন্তব্য করেছেন ‘ইনকিলাব মঞ্চ’ এর সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি আরো বলেন, “বুকের দুধ না পাওয়ায় ইমিউন সিস্টেম দুর্বল হওয়ায় বাচ্চাদের মাঝে হাম ছড়াচ্ছে।” দেখুন এখানে, এখানে   পরিসংখ্যান বা গবেষণা কী বলে? ইনকিলাব মঞ্চের জাবের এর দেয়া ‘৫৫% শিশু মায়ের দুধ বঞ্চিত […]

“২০২০ সালে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন হয়নি”-দাবি করে মিথ্যা তথ্য দিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

বুধবার (১৩ মে) হামের টিকাদান বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, আওয়ামী লীগ সরকার ডেটা টেম্পারিংয়ে ওস্তাদ ছিল। ২০২০ সালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের তথ্য সত্য নয়। উল্টো টিকার আওতার বাইরে ছিল অনেক শিশু। দেখুন এখানে, এখানে ফ্যাক্ট-চেক জিয়াউদ্দিন হায়দারের এমন দাবি সত্য নয়। ফ্যাক্ট-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে, […]

“রুপপুরের মত প্রজেক্ট ভারতে ১৪ হাজার কোটি টাকায়”–প্রধানমন্ত্রীর এই দাবিটি সত্য নয়!

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ব্যয় নিয়ে তারেক রহমানের ‘১৪ হাজার কোটি টাকা’র দাবি কি সঠিক? ভারতের কুদানকুলাম প্রকল্পের প্রকৃত খরচ এবং রূপপুরের প্রযুক্তির পার্থক্য নিয়ে পড়ুন আমাদের বিস্তারিত ফ্যাক্ট-চেক প্রতিবেদন। ১১ই মে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান দাবি করেছেন, “পাশের দেশে সমমানের একটি প্রকল্প করতে যেখানে ১৪ হাজার কোটি টাকা লেগেছে, সেখানে রূপপুরে খরচ দেখানো হয়েছে […]

বঙ্গবন্ধু কি শপথ না নিয়েই ক্ষমতা নিয়েছিলেন?

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলের টক শো তে ব্যারিস্টার ফুয়াদ দাবি করেছেন “শেখ মুজিব দেশে ফিরে শপথটা পর্যন্ত নেন নাই৷  সিংহাসনে গিয়ে বসে পড়লো” দেখুন এখানে  এর আগে একই ধরনের দাবি করেছিলেন ব্যারিস্টার শাহরিয়ার। দেখুন এখানে বঙ্গবন্ধুর শপথ নিয়ে এই প্রচারণাটি নতুন নয়। বিশেষ করে জামাতপন্থীদের মতে, তিনি ১৯৭২ সালে কোনো শপথ ছাড়াই হঠাৎ ক্ষমতা […]

‘শাপলা চত্বরের সিসিটিভি ফুটেজ’ দাবিতে এআই ছবি প্রচার!

২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরের ঘটনার সিসিটিভি ফুটেজ হিসেবে দাবি করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে  ’12মায়া বিনোদন’ নামক পেজ শাপলা চত্বরের সেই ‘কথিত’ সিসিটিভি ফুটেজের ছবি দিয়ে লিখেছে,”২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার সিসি ক্যামেরা ফুটেজের একটি পিকচার ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশ অনেকগুলো আলেমের লাশকে গাড়িতে ভরে […]