ফ্যাক্ট চেকস
“বঙ্গবন্ধু আমলে রেডিও-টিভিতে আজান বন্ধ করে দেয়া হয়”-দাবিটি সত্য নয়! তথ্য এড়িয়ে ন্যারেটিভ প্রতিষ্ঠা: জাসদের প্রতিনিধি সভা ও মূলধারার গণমাধ্যমের ফ্রেমিং! প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার!
কলকাতায় হেনস্তার ‘গুজব’, মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই হয়নি’
ফ্যাক্ট চেক

কলকাতায় হেনস্তার ‘গুজব’, মোশাররফ করিম বললেন ‘তেমন কিছুই হয়নি’

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মী দ্বারা অভিনেতা মোশাররফ করিম এবং তার স্ত্রী হেনস্তার শিকার হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে।

সাংবাদিক জাওয়াদ নির্ঝর ফেসবুকে লিখেন, ”

কলকাতায় অভিনেতা মোশারফ করিমের উপর চড়াও হওয়ার চেষ্টা আওয়ামী লীগের!
রাত দশটার দিকে কলকাতা নিউ মার্কেটের কস্তুরি হোটেলের সামনে স্ত্রী সহ যাচ্ছিলেন মোশারফ করিম। এসময় আওয়ামী লীগের কিছু লোক মোশরাফ করিমকে লাল বদর বলে গা*ি***গা*** করতে থাকে, তার দিকে তেড়ে যায়। এসময় মোশারফ করিমের সাথে হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে ঘটনাস্থলে থাকা আরো কয়েকজন এসে মোশারফ করিমকে নিরাপদে সরিয়ে দেন।” দেখুন
বিভিন্ন জাতীয় মিডিয়াতেও এই সংবাদ উঠে এসেছে। দেখুন এখানে, এখানে, এখানে 
মিডিয়াগুলো মূলত জাওয়াদ নির্ঝরকেই সূত্র হিসেবে উল্লেখ করেছে। তবে এর স্বপক্ষে কোন ছবি, ভিডিও এমনকি মোশাররফ করিমের বক্তব্যও নেয় নি।
এদিকে মোশাররফ করিম এবং তার স্ত্রী রোবেনা রেজা জুঁইকে কথিত ‘হেনস্তা’র দাবিতে নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে NCP 

মোশাররফ করিমের বক্তব্য

গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন মোশাররফ করিম নিজেই। একটি গণমাধ্যমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে ঘটনাটি প্রচার করা হয়েছে, বাস্তবে তেমন কিছু ঘটেনি।

তিনি বলেন, “ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়। কিন্তু একটি সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, এই ঘটনায় ততটুকুও নেই। বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।” দেখুন

তিনি সবাইকে গুজবে কান না দেওয়ার আহ্বানও জানান।