ফ্যাক্ট চেকস
“বঙ্গবন্ধু আমলে রেডিও-টিভিতে আজান বন্ধ করে দেয়া হয়”-দাবিটি সত্য নয়! তথ্য এড়িয়ে ন্যারেটিভ প্রতিষ্ঠা: জাসদের প্রতিনিধি সভা ও মূলধারার গণমাধ্যমের ফ্রেমিং! প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার!
‘থানায় পুলিশের হাতে থাকা বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যার’ ভিডিওটি এআই!
মিথ্যা

‘থানায় পুলিশের হাতে থাকা বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যার’ ভিডিওটি এআই!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশের হাতে আটককৃত এক আসামীকে পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করা হয়েছে।

প্রচারিত ঘটনা

নোয়াখালীর মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক Md Didarul Alom  ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আওয়ামীলীগ’কে স্মরণ করিয়ে দিতে একটা ভিডিও দিলাম। থানার ভিতর ঢুকে পুলিশের হাতে থাকা বি এন পির কর্মীকে পিটিয়ে হত্যার দৃশ্য।” দেখুন

একই ভিডিও শেয়ার করা হয়েছে এখানে, এখানে, এখানে

ফ্যাক্ট-চেক

ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা যায়, পুলিশি হেফাজতে থাকা আসামির মাথায় আঘাত করার এই ভিডিওটি আসল নয়। অন্য একটি ঘটনার ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিওটি নির্মাণ করা হয়েছে।

আলোচিত ভিডিওটির বিষয়ে অনুসন্ধানে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম দৈনিক সমকাল ,ইনকিলাব সহ একাধিক পত্রিকায় মূল সংবাদটি পাওয়া যায়। মৌলভীবাজারের কুলাউড়ায় শিক্ষার্থী হত্যার মামলার আসামি জুনেলকে আদালতে হাজির করার ছবিকে বিকৃত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রতিবেদনগুলোতে ব্যবহৃত ছবিটি পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্য এবং গণমাধ্যমে প্রচারিত ছবির ব্যক্তি এবং ব্যাকগ্রাউন্ড হুবহু একই।

আসল ঘটনা

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ‘থানায় পুলিশের হাতে থাকা বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যার’ ভিডিওটি এআই!