ফ্যাক্ট চেকস
‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি! ‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার! “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয় তারেক রহমানের মিথ্যাচার: সরকারি হিসাবে ৮৪৮, বক্তব্যে ২ হাজার! জুলাই নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন ‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’
‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার!
ফ্যাক্ট চেক

‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক শিশু জুলাইয়ে নিহতের’ ঘটনা হিসেবে প্রচার হচ্ছে।Engr MA Aziz Masum নামক একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, “আমরা তোমাদের ভুলবো না। এই নিষ্পাপ শিশু হত্যাকারীদের বিচার বাংলার জমিনে হবেই ইনশাল্লাহ।” লিংক

 

ভিডিও এখন পর্যন্ত ১লক্ষ ৭০ হাজার বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে প্রায় ৫শত বার।

ভিডিওটি আরো পোস্ট করা হয়েছে এখানে, এখানে, এখানে 

ফ্যাক্ট-চেক

ভিডিওটি জুলাই আন্দোলনের নয়। ভিডিওটি বিশ্লেষণ করলে কোন ধরনের গুলি নিক্ষেপ, গুলির আঘাত বা আঘাতের কোন চিহ্ন দেখা যায় না। উল্লেখ্য জুলাইতে বহুল আলোচিত রিয়া গোপ নামে একজন ৬ বছর বয়সী বাচ্চা অজ্ঞাত স্থান থেকে গুলি লেগে ছাদে বাবার সাথে খেলা অবস্থায় নিহত হয়। প্রচারিত ভিডিওটির বাচ্চাটি রিয়া গোপ নয় এবং ভিডিওতে ধারণকৃত ঘটনাক্রম রিয়া গোপের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ নয়।

মূলত এটি জুলাইকে কেন্দ্র করে সাজানো একটি ধারণকৃত ভিডিও বা কন্টেন্ট, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোন প্রকার ডিসক্লেইমার ছাড়াই প্রচারিত হচ্ছে।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: সাজানো ভিডিওকে জুলাইয়ের ভিডিও বলে প্রচার করা হচ্ছে