ফ্যাক্ট চেকস
রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের গুজব, অভিনন্দন জানিয়ে পোস্ট এডিট করলেন কাবার ইমাম! ‘পশ্চিমবঙ্গে মসজিদ থেকে খুলে নেয়া হচ্ছে মাইক!’-অর্ধসত্য খবর দিল চ্যানেল ২৪, আমার দেশ সহ একাধিক মিডিয়া জুলাই আন্দোলনে পুলিশ কি স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল? ৭.৬২’র প্রকৃত সত্য কি? ‘ভুয়া’ নথি দিয়ে সাতক্ষীরায় ভারতীয় সেনা অভিযানের ‘কাল্পনিক’ গল্প প্রচার! চট্টগ্রামের হাসপাতালের মোবাইল চোরকে নড়াইলের ছাত্রলীগ নেতা বলে প্রচার! ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার!
‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত
ফ্যাক্ট চেক

‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত

ডাইনিং এ বসে গপ গপ করে রাক্ষসের মত খাবার গিলছিলেন নরওয়ের ফুটবলার এরলিং হালান্ড। এমন সময় টেবিলের পাশে থাকা আয়নায় নিজেকে দেখে নিজেই ভয়ে আঁতকে উঠেন। এরকম একটি ভিডিওতে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম। দেখুন এখানে, এখানে, এখানে

ভাইরাল ভিডিও

ফ্যাক্ট-চেক

ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি সত্যি নয়, বরং এ আই দ্বারা নির্মিত। এ আই ডিটেকশন টুলস Truth Scan ভিডিওটিতে ৯৩% এআই এর আলামত পেয়েছে।

 

ভিডিওটির ফরেনসিক বিশ্লেষণ

@jinlongqiuqiu নামক এক দম্পতি (জিন লং ও কিউ কিউ) যারা ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ও টিকটকে হাস্যরসাত্মক বা কমেডি বিষয়ক অ্যাকাউন্ট পরিচালনা করেন। তাদের টিকটকে একই ধরনের একটি ভিডিও ২০২৬ সালের ১৫ জুন পোস্ট করা হয়েছিল (লিংক)। হালান্ডের ভিডিওটি মূলত @jinlongqiuqiu এর ভিডিওটি থেকেই এআই ব্যবহার করে নির্মাণ করা হয়েছে। দুটি ভিডিওর ব্যাকগ্রাউন্ড, খাবার, আশেপাশের পরিস্থিতি হুবহু একই।

jinlongqiuqiu এর মূল ভিডিওটি

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ভিডিওটি এআই দ্বারা নির্মিত