ফ্যাক্ট চেকস
রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের গুজব, অভিনন্দন জানিয়ে পোস্ট এডিট করলেন কাবার ইমাম! ‘পশ্চিমবঙ্গে মসজিদ থেকে খুলে নেয়া হচ্ছে মাইক!’-অর্ধসত্য খবর দিল চ্যানেল ২৪, আমার দেশ সহ একাধিক মিডিয়া জুলাই আন্দোলনে পুলিশ কি স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল? ৭.৬২’র প্রকৃত সত্য কি? ‘ভুয়া’ নথি দিয়ে সাতক্ষীরায় ভারতীয় সেনা অভিযানের ‘কাল্পনিক’ গল্প প্রচার! চট্টগ্রামের হাসপাতালের মোবাইল চোরকে নড়াইলের ছাত্রলীগ নেতা বলে প্রচার! ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার!
‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’
ফ্যাক্ট চেক

‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’

২৫শে জুন জাতীয় সংসদে জামাতের এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছেন,-“রাজাকারের যে তথ্য স্বাধীনতার পরে দেয়া হয়েছিল, সেখানে ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার ছিল। এই সংজ্ঞা ৭১ এর পরের আওয়ামী লীগের দেয়া সংজ্ঞা ” ভিডিও

ফ্যাক্ট-চেক

জামাত এমপি গাজী নজরুল ইসলামের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একাধিক অসঙ্গতিপূর্ণ।

তিনি দাবি করেছেন বিএনপিতে ৭০০ রাজাকার ছিল এবং এই তথ্য স্বাধীনতার পর দেয়া হয়েছিল। অথচ বিএনপি দলটির জন্ম হয়েছে ১লা সেপ্টেম্বর ১৯৭৮ সালে। 

স্বাধীনতার পর  একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের ১৯৭২ সালের দালাল আইনের অধীনে ৩৭ হাজারের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তবে  কোন দলে কতজন রাজাকার এই ধরনের আলাদা কোন তালিকা প্রণয়ন করা হয়নি।

১৯৭৩ সালের ৩০ নভেম্বর দালাল আইনে আটক যেসব ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধাপরাধের সুনির্দিষ্ট অভিযোগ নেই তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এতে ৩৭ হাজারের মধ্যে ২৬ হাজার ছাড়া পান। ১১ হাজারের বেশি ব্যক্তি আটক ছিলেন। বিচারে তাদের অনেকের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছিল। বঙ্গবন্ধু হত্যার পর  জেনারেল জিয়াউর রহমানের সামরিক সরকার দালাল আইন বাতিল করে। ফলে ওই ১১ হাজার ব্যক্তি মুক্তি পান।

২০১৯ সালে আওয়ামী লীগ সরকার কর্তৃক প্রায় ১০ হাজার ব্যক্তির একটি রাজাকার তালিকা প্রকাশ করা হয়। সেখানেও এই ধরনের দলভিত্তিক কোন তালিকা দেখা যায়নি। পরবর্তীতে এই তালিকায় নানা ত্রুটি ধরা পড়ায় তৎকালীন মন্ত্রী ক্ষমা প্রার্থনা করে উক্ত তালিকা স্থগিত ঘোষণা করা হয়। 

প্রসঙ্গত গাজী নজরুল ইসলাম নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করে থাকেন, যদিও তার কাছে মুক্তিযোদ্ধা সনদ নেই।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ”আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের এরকমন দাবিটি ‘মিথ্যা’