ফ্যাক্ট চেকস
‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’ ‘বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ’ দাবিতে এআই ভিডিও প্রচার! তুরাগে নিহত আরিফের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য ! ‘ফ্যাক্টচেকিং’ এর নামে গুজব ছড়ালো সরকারি প্রতিষ্ঠান ‘বাংলা ফ্যাক্ট’ তুরাগে অন্তত ৩ জনের লাশ উদ্ধার, পুলিশ বললো ‘গুজব’! আওয়ামী লীগের মিছিল থেকে নিহত যুবককে তাজিয়া মিছিলে নিহত বলে প্রচার করলো যমুনা টিভি!
‘বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ’ দাবিতে এআই ভিডিও প্রচার!
ফ্যাক্ট চেক

‘বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ’ দাবিতে এআই ভিডিও প্রচার!

‘বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ’ এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিএসএফের এক সদস্য বিজিবির এক সদস্যের পা ধরে আছে এবং তাকে ওই অবস্থাতেই টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটিতে DBC News এর লোগো রয়েছে।

Mohosin Raza লিখেছেন, “বিএনপি ক্ষমতায় থাকলে কারো দাদাগিরি চলে না। বর্ডার গার্ডের বুকে থাকে টাইগারের সাহস।” দেখুন

তিনি  প্রোফাইলে নিজেকে বিএনপি’র কেন্দ্রীয় প্রচার দলের আন্তর্জাতিক উপ কমিটির সদস্য বলে দাবি করেছেন।।

একই ভিডিও প্রচার করতে দেখা যায় এখানে, এখানে, এখানে

 

ফ্যাক্ট-চেক

ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি সত্য নয়। এটি এআই দ্বারা নির্মিত। ভিডিওটির কিছু কিছু অংশে সর্বাধিক ৯৮ শতাংশ পর্যন্ত এ আই দ্বারা নির্মিত বলে ডিটেক্ট করেছে এ আই ডিটেকশন টুলস Hive Moderation।

মূলত ২০২৫ সালের ২৯ শে এপ্রিল DBC News এ প্রচারিত সেই সময়ের সীমান্তে ঘটা একটি  ঘটনার ভিডিওকে এ আই দিয়ে এডিট করে এই ভিডিওটি নির্মাণ করা হয়। সেই ভিডিও

২০২৫ সালে ডিবিসিতে প্রচারিত সেই ভিডিও

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ‘বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ’ দাবিতে প্রচারিত ভিডিওটি এআই দ্বারা নির্মিত