ফ্যাক্ট চেকস
ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার! আসামের শিক্ষক প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবি করে গুজব ছড়ালেন ‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার ‘বন্যায় ইউনুসের দশ হাজার কোটি টাকার সহায়তা’,-স্যাটায়ার পোস্টকে সত্য ভেবে শেয়ার দিচ্ছেন ইউনুসপন্থী এক্টিভিস্টরা! ফ্যাক্ট চেক: পরীক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর দেয়া বক্তব্য সঠিক নয় “একাত্তরের পর প্রণীত দুইশো জন যুদ্ধাপরাধীর তালিকায় জামাত নেতাদের নাম নেই”-মারদিয়া মমতাজের দাবিটি মিথ্যা! ‘স্বাধীনতাবিরোধী’ আজহারউদ্দীন পুত্র বীর বিক্রম মেজর হাফিজের ক্রমাগত ইতিহাস বিকৃতি!

‘থানায় পুলিশের হাতে থাকা বিএনপির কর্মীকে পিটিয়ে হত্যার’ ভিডিওটি এআই!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে পুলিশের হাতে আটককৃত এক আসামীকে পুলিশের সামনেই পিটিয়ে হত্যা করা হয়েছে। প্রচারিত ঘটনা নোয়াখালীর মোহাম্মদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক Md Didarul Alom  ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “আওয়ামীলীগ’কে স্মরণ করিয়ে দিতে একটা ভিডিও দিলাম। থানার ভিতর ঢুকে পুলিশের হাতে থাকা বি এন পির কর্মীকে পিটিয়ে […]

“রানা প্লাজা মামলায় আইনজীবি ছিলাম না”-শিশির মনিরের দাবিটি মিথ্যা!

সম্প্রতি একটি অনলাইন পোর্টালকে সাক্ষাতকারে জামাত নেতা এডভোকেট শিশির মনির বলেন, ” তারা ছড়িয়েছে, রানা প্লাজা মালিকের পক্ষে নাকি আমি আইনজীবী ছিলাম, এটা মিথ্যা কথা।” দেখুন ফ্যাক্ট-চেক শিশির মনিরের দাবিটি মিথ্যা। ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে, তিনি রানা প্লাজা মামলার প্রধান আসামী সোহেল রানার হয়ে লড়েছেন।  এই সংক্রান্ত কী-ওয়ার্ড সার্চ করলে একাধিক নিউজে সোহেল রানার […]

বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’র দাবি করলো ‘আমার দেশ’

১০ই জুন ৭৯ হাজার ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ শিরোনামে একটি খবর ছেপেছে আমার দেশ পত্রিকা। এ বিষয়ে পত্রিকাটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ফটোকার্ড ও প্রকাশ করেছে। ফ্যাক্ট-চেক ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে, ‘৭৯ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা’র শিরোনামটি সম্পূর্ণ বিভ্রান্তিকর। মূলত, মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত ৭৯ হাজার ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সরকার তদন্ত করার উদ্যোগ নিয়েছে যা বর্তমানে […]

পলাশবাড়ীতে রাম মূর্তি: ডানপন্থীদের ক্রমাগত উসকানিমূলক পোস্ট, জুলকারনাইন বললেন ‘আওয়ামী লীগ’

গাইবান্ধায় নির্মিত বাংলাদেশের সর্ববৃহৎ রাম মূর্তি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। একাধিক পেইজ, প্রোফাইল এবং একটিভিস্টরা ক্রমাগত ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করে  সাম্প্রদায়িক উসকানির সৃষ্টি করছে। এই মন্দিরে আওয়ামী লীগ উগ্রবাদীদের হামলার ‘নাটক’ সাজাচ্ছে দাবি করে সাংবাদিক জুলকারনাইন সায়ের সামাজিক যোগাযোগ লিখেছেন”নিষিদ্ধ গোষ্ঠী (আওয়ামী লীগ) ও তাদের সহযোগীদের প্রচেষ্টা সমূহের মধ্যে অন্যতম হচ্ছে […]

তোফায়েল, ইনু, মেননের নামে ‘মালেক হত্যাকান্ডের’ এডিটেড ছবি প্রচার!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রসংঘ নেতা আব্দুল মালেক হত্যাকান্ডের একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটির ক্যাপশানে লিখা আছে” আক্রমণে তোফায়েল আহমেদ, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু”। ঢাকা মহানগর শিবির (পূর্ব ) এর সভাপতি এবং ডাকসু’র যোগাযোগ বিষয়ক সম্পাদক Asif Abdullah ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন, “শহীদ ছাত্রনেতা আব্দুল মালেকের খুনী এককালের প্রচন্ড প্রভাবশালী নেতা তোফায়েলের অবশেষে […]

‘রক্ষীবাহিনীর প্রধান ছিলেন তোফায়েল আহমেদ’- দাবিটি মিথ্যা!

সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা ‘বীর মুক্তিযোদ্ধা’ তোফায়েল আহমেদের মৃত্যুর পর তাকে ‘রক্ষীবাহিনীর প্রধান/কমান্ডার/সংগঠক’ দাবি করে একাধিক পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সাবেক প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, ” স্বাধীনতার পর তিনি রক্ষীবাহিনীর প্রধান সংগঠক ছিলেন।” দেখুন  একটিভিস্ট Ishat Mannan লিখেছেন,”লীগ এবং পঁচা বামাতিদের কাছে তোফায়েল আহমেদ একজন বীর মুক্তিযোদ্ধা অথবা শেখ মুজিবের […]

‘শেখ হাসিনা মাথাপিছু দেড়শো কোটি টাকার ঋণ রেখে গেছে’- ইকবাল হাসান টুকুর এই দাবিটি সত্য নয়!

২৫ শে মে সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,” আজকে হিসাব করতে বসেছিলাম, বাংলাদেশের ২০ কোটি মানুষের ওপর হাসিনা মাথাপিছু দেড়শ কোটি টাকার ঋণ করে গেছে।প্রত্যেক মানুষের মাথায় দেড়শ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গেছে।” দেখুন এখানে, ভিডিও ফ্যাক্ট-চেক: ফ্যাক-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে ইকবাল হাসান মাহমুদ টুকুর এই […]

বিদেশী এডাল্ট সাইটের আপত্তিকর ভিডিওকে হান্নান মাসুদের ভিডিও বলে প্রচার!

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে হান্নান মাসুদকে আপত্তিকর অবস্থায় দেখা গেছে। কাঠের কেল্লা নামক ফেসবুক পেজে এই ভিডিও শেয়ার করে লিখেছে, হঠাৎ এনসিপি নেতা হান্নান মাসুদের গো*পন ভিডিও ভাইরাল। পেজটির ফলোয়ার প্রায় ১ লাখ ৯ হাজার। ভিডিও, আর্কাইভ  কাঠের কেল্লা নামের আরকেটি পেজেও একই ভিডিও দেখা যায়, যেখানে ক্যাপশন দেয়া হয় ‘হান্নান […]

হাম নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর এত ‘মুডসুইং’! একের পর এক বিভ্রান্তিকর তথ্য

সাম্প্রতিক ‘হাম মহামারী’ নিয়ে দেশ যখন বিপর্যস্ত তখন একেক সময়ে একেক তথ্য দিয়ে ক্রমাগত বিভ্রান্ত ছড়িয়ে যাচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী। শুধু স্বাস্থ্যমন্ত্রীই নন, এসব বিভ্রান্তিমূলক প্রচারণায় যোগ দিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারীও। আওয়ামী লীগ আমলে টিকা দেয়া হয়েছে নাকি হয়নি? ২৯ মার্চ,২০২৬ হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ‘মিজেলসের (হাম) রোগী অনেক […]

‘আশুলিয়ায় পুড়িয়ে ফেলা ব্যক্তিরা জুলাই শহীদ তালিকায় নেই’-মনিরা শারমিনের দাবিটি সত্য নয়

সম্প্রতি একটি বেসরকারী টিভি চ্যানেলে এনসিপির নেত্রী মনিরা শারমিন দাবি করেছেন,”স্বাস্থ্য মন্ত্রনালয়ের যে লিস্ট, সেখানে অনেকের নাম ডকুমেন্টেড করা যায়নি। কারণ, MIS সিস্টেমে এনআইডি কার্ড থাকতে হয়। একেবারে যেখানে ঘটনা ঘটেছে সেখানকার ফুটেজ থাকতে হয়, পুলিশ ভেরিফেকশনে। হসপিটালে ডকুমেন্টেড থাকতে হয়। সবার সেটা ছিল না। আশুলিয়াতে যেখানে এতগুলো লাশ পুলিশ পুড়িয়ে দিয়েছে, সেখানে কোথায় পাবেন […]