ফ্যাক্ট চেকস
‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি! ‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার! “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয় তারেক রহমানের মিথ্যাচার: সরকারি হিসাবে ৮৪৮, বক্তব্যে ২ হাজার! জুলাই নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন ‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’
“বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয়
ফ্যাক্ট চেক

“বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয়

ফেসবুকে সাংবাদিক দীপ্তি চৌধুরী ফিদেল কাস্ত্রোর উক্তি হিসেবে একটি উক্তি শেয়ার করেছেন। উক্তিটি ছিল, “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!” পোস্ট লিংক,আর্কাইভ

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা রিফাত রশিদ ও একই উক্তি পোস্ট করেন। লিংক

এই একই উক্তি শেয়ার করা হয়েছে এখানে, এখানে, এখানে।

উক্তিটি ছাপানো হয়েছে জাতীয় দৈনিক ইনকিলাবেও। লিংক

ফ্যাক্ট-চেক

“বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে”—উক্তিটি কিউবার কমিউনিস্ট বিপ্লবী ও সাবেক রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর নয়। এটি কাস্ত্রোর কোনো দলিলি বা প্রমাণিত উক্তি নয়। বিশ্বস্ত কোনো ইতিহাস গ্রন্থ, কাস্ত্রোর বিখ্যাত ভাষণসমূহ, সাক্ষাৎকার বা BrainyQuoteA-Z Quotes-এর মতো নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক উক্তি সংগ্রহশালায় এই বাক্যটির অস্তিত্ব পাওয়া যায় না।ফিদেল কাস্ত্রোর এই কথিত উক্তিটি জুলাই আন্দোলনের পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এটি মূলত উৎসবিহীন একটি ভাইরাল পোস্ট থেকে সংগৃহীত একটি উক্তি যা ফিদেল কাস্ত্রোর বলে প্রচার করা হচ্ছে। গুগলে কী- ওয়ার্ড সার্চ করলে বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের পত্রিকা, ওয়েবসাইট বা রেফারেন্সেও এমন কোন উক্তি পাওয়া যায় না।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: উক্তিটি ফিদেল কাস্ত্রোর নয়।