ফ্যাক্ট চেকস
“২০২০ সালে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন হয়নি”-দাবি করে মিথ্যা তথ্য দিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী
বিভ্রান্তিকর

“২০২০ সালে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন হয়নি”-দাবি করে মিথ্যা তথ্য দিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

বুধবার (১৩ মে) হামের টিকাদান বিষয়ক স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, আওয়ামী লীগ সরকার ডেটা টেম্পারিংয়ে ওস্তাদ ছিল। ২০২০ সালে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের তথ্য সত্য নয়। উল্টো টিকার আওতার বাইরে ছিল অনেক শিশু। দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট-চেক

জিয়াউদ্দিন হায়দারের এমন দাবি সত্য নয়। ফ্যাক্ট-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে, ২০২০ সালেও দেশে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন হয়েছিল। ইউনিসেফ এর অফিসিয়াল পেজের বিজ্ঞাপনী ভিডিও থেকে জানা যায় “সারা দেশজুড়ে ১৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে তিন সপ্তাহব্যাপী হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২০” দেখুন ভিডিও

পরবর্তীতে ইউনিসেফ এর একটি প্রবন্ধ অনুযায়ী, ২০২০ সালের মার্চ মাসের সেই ক্যাম্পেইনিং কোভিডের কারণে স্থগিত করে ডিসেম্বর থেকে ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত হামের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবেদনে জানানো হয় দেশজুড়ে প্রায় ৩ কোটি ৬০ লক্ষ শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছিল।

সেসময় ক্যাম্পেনিং শুরু হওয়ার সংবাদ ইনডিপেনডেন্ট টিভি সহ একাধিক মিডিয়ায় উঠে এসেছে। দেখুন এখানে, এখানে

‘বাংলাদেশ প্রতিদিন’ এর প্রতিবেদনে, জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন-২০২০ এর আনুষ্ঠানিক উদ্বোধন এর সংবাদ পাওয়া যায়। দেখুন এখানে

এছাড়া, ২০২০ সালের ২০ ডিসেম্বর দৈনিক ইত্তেফাকে উঠে এসেছে “হামের রেড জোন কক্সবাজারে টিকা পাচ্ছে ৮ লাখ শিশু

সিলেট সিটি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২০ প্রোগ্রামে ১ লাখ ৪ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষমাত্রা নির্ধারণের তথ্য পাওয়া যায়। দেখুন এখানে 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত- “২০২০ সালে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন হয়নি”- প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারীর এই দাবি মিথ্যা!