ফ্যাক্ট চেকস
প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার! আদানির বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিল যুগান্তর “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন
চট্টগ্রামের হাসপাতালের মোবাইল চোরকে নড়াইলের ছাত্রলীগ নেতা বলে প্রচার!
আলোচিত ফ্যাক্টচেক

চট্টগ্রামের হাসপাতালের মোবাইল চোরকে নড়াইলের ছাত্রলীগ নেতা বলে প্রচার!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে বৈদ্যুতিক খুটিতে এক যুবককে বেঁধে প্রকাশ্যে মধ্যদুপুরের খাঁ খাঁ রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে ছেলেটি নড়াইল ছাত্রলীগের কর্মী শাহীন যে শুধুমাত্র তার রাজনৈতিক পরিচয়ের কারণে নির্যাতনের শিকার হয়েছে।

Nurun Nabi নামক একজন লিখেছেন, “নড়াইল উপজেলা ছাত্রলীগের কর্মী শাহীনকে কর্মসূচি থেকে তুলে এনে রাস্তার পাশে পিলারে বেঁধে রেখেছে ছাত্রদলের সন্ত্রাসীরা। তীব্র নিন্দা,ঘৃণা ও ধীক্কার জানাই” দেখুন

 

ভিডিওতে ছড়িয়ে পড়েছে এখানে, এখানে, এখানে

 

ফ্যাক্ট-চেক

ভিডিওটি নড়াইলের নয়। ভিডিওটি বিশ্লেষণ করে দেখা গেছে, ভুক্তভোগী ব্যক্তির পেছনে ‘সারজিস্কোপ’ নামক একটি বেসরকারী হাসপাতালের সাইনবোর্ড, যা চট্টগ্রামের পাচলাইশ এলাকায় অবস্থিত। এছাড়াও, বৈদ্যুতিক খুঁটিতে চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকার বাসা ভাড়ার বিজ্ঞাপন দেখা গেছে।

প্রচারিত ভিডিও

গুগল ম্যাপ থেকে প্রাপ্ত সারজিস্কোপ হাসপাতালের ছবি

এছাড়াও, ভিডিওতে দাবি করা ব্যক্তি ছাত্রলীগের শাহীন নামক কেউ নন। জানা গেছে, হাসপাতালে মোবাইল চুরি করতে গিয়ে উক্ত ব্যক্তি ধরা পড়েন। খুঁটিতে বাঁধা অবস্থায় ছেলেটির বুকে সাদা কাগজ ঝুলিয়ে দেয়া হয়েছে যেখানে লিখা ” আমি মোবাইল চোর। আমি হাসপাতালে মোবাইল চুরি করি”।

 

ফ্যাক্ট-চেক জোনের প্রতিনিধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করেছে।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: আলোচিত ভিডিওটি নড়াইলের ছাত্রলীগ কর্মী শাহীনের নয়, বরং চট্টগ্রামের পাচলাইশে ধরা পড়া মোবাইল চোরের