ফ্যাক্ট চেকস
‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি! ‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার! “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয় তারেক রহমানের মিথ্যাচার: সরকারি হিসাবে ৮৪৮, বক্তব্যে ২ হাজার! জুলাই নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন ‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’
‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি!
ফ্যাক্ট চেক

‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি!

স্পেনের কাছে বিশ্বকাপে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচের পর যমুনা টিভি পর্তুগালের ২০২২ বিশ্বকাপের কোচ ফের্নান্দো সান্তোস এর একটি মন্তব্য প্রচার করেছে। যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সেই ফটোকারডে ফের্নান্দো সান্তোস এর মন্তব্যটি ছিল এরকম, “একটি নকআউট ম্যাচে (২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল) রোনালদোকে বেঞ্চে রাখার কারণে আমাকে পর্তুগালের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর আজ সবাই দেখল, কোচ রোনালদোকে পুরো ৯০ মিনিট খেলাতে চাওয়ায় গনসালো রামোস মাঠে নামার সুযোগই পেল না।” লিংক, আর্কাইভ

ফ্যাক্ট-চেক

যমুনা টিভিতে প্রকাশিত ফের্নান্দো সান্তোস এর কথিত মন্তব্যটি ‘ভুয়া’। ২০২৬ বিশ্বকাপে পর্তুগাল দল স্পেনের কাছে হেরে বিদায় নেওয়ার পর ফের্নান্দো সান্তোস কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম (যেমন- ESPN, Sky Sports) কিংবা পর্তুগিজ গণমাধ্যমে কোনো ধরণের সাক্ষাৎকার দেননি। ফের্নান্দো সান্তোসের কোনো অফিশিয়াল বা ভেরিফাইড ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট (এক্স বা ইনস্টাগ্রাম) নেই। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার এই বক্তব্য দেওয়ার কোনো সুযোগ ছিল না। গুগলে কী- ওয়ার্ড সার্চ করেও সান্তোসের এই ধরনের কোন উক্তি পাওয়া যায়নি।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি!