ফ্যাক্ট চেকস
‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি! ‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার! “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয় তারেক রহমানের মিথ্যাচার: সরকারি হিসাবে ৮৪৮, বক্তব্যে ২ হাজার! জুলাই নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন ‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’

‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি!

স্পেনের কাছে বিশ্বকাপে হেরে বিদায় নিয়েছে পর্তুগাল। ম্যাচের পর যমুনা টিভি পর্তুগালের ২০২২ বিশ্বকাপের কোচ ফের্নান্দো সান্তোস এর একটি মন্তব্য প্রচার করেছে। যমুনা টিভির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত সেই ফটোকারডে ফের্নান্দো সান্তোস এর মন্তব্যটি ছিল এরকম, “একটি নকআউট ম্যাচে (২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল) রোনালদোকে বেঞ্চে রাখার কারণে আমাকে পর্তুগালের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। […]

‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘জানালার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় এক শিশু জুলাইয়ে নিহতের’ ঘটনা হিসেবে প্রচার হচ্ছে।Engr MA Aziz Masum নামক একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার দিয়ে লিখেছেন, “আমরা তোমাদের ভুলবো না। এই নিষ্পাপ শিশু হত্যাকারীদের বিচার বাংলার জমিনে হবেই ইনশাল্লাহ।” লিংক   ভিডিও এখন পর্যন্ত ১লক্ষ ৭০ হাজার বার দেখা হয়েছে। শেয়ার হয়েছে প্রায় ৫শত […]

“বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয়

ফেসবুকে সাংবাদিক দীপ্তি চৌধুরী ফিদেল কাস্ত্রোর উক্তি হিসেবে একটি উক্তি শেয়ার করেছেন। উক্তিটি ছিল, “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!” পোস্ট লিংক,আর্কাইভ এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা রিফাত রশিদ ও একই উক্তি পোস্ট করেন। লিংক এই একই উক্তি শেয়ার করা হয়েছে এখানে, এখানে, এখানে। উক্তিটি ছাপানো হয়েছে জাতীয় দৈনিক ইনকিলাবেও। লিংক ফ্যাক্ট-চেক “বিপ্লবীরা […]

তারেক রহমানের মিথ্যাচার: সরকারি হিসাবে ৮৪৮, বক্তব্যে ২ হাজার! জুলাই নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানে অন্তত ২ হাজার মানুষ প্রাণ দিয়েছেন। ৪ জুলাই দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই আন্দোলনে নিহতদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন” লিংক তারেক রহমান ২ হাজার নিহতের দাবি করলেও, জুলাই আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে একেক জায়গায় ভিন্ন ভিন্ন সময়ে একেক রকমের তথ্য উপস্থাপন করা হয়ে […]

‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত

ডাইনিং এ বসে গপ গপ করে রাক্ষসের মত খাবার গিলছিলেন নরওয়ের ফুটবলার এরলিং হালান্ড। এমন সময় টেবিলের পাশে থাকা আয়নায় নিজেকে দেখে নিজেই ভয়ে আঁতকে উঠেন। এরকম একটি ভিডিওতে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যম। দেখুন এখানে, এখানে, এখানে ভাইরাল ভিডিও ফ্যাক্ট-চেক ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে ভিডিওটি সত্যি নয়, বরং এ আই দ্বারা নির্মিত। এ আই […]

‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মনোহরগঞ্জ যুবদল নেতা Md Jashim Uddin একটি ‘জুলাই আন্দোলনে’র ভিডিও আপলোড করেছেন। আন্দোলনকারীদের উপর পুলিশ গুলি করছে এরকম একটি ভিডিও দিয়ে তিনি লিখেছেন, “জনগণকে আবার মনে করিয়ে দিলাম, কতটা ভয়াবহ অবস্থায়,আমাদের দিন কেটেছে স্বৈরাচারের আমলে ” পোস্ট লিংক ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে। ফে ইসবুকে এখন পর্যন্ত প্রায় ১১ লক্ষাধিক মানুষ ভিডিওটি […]

‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’

২৫শে জুন জাতীয় সংসদে জামাতের এমপি গাজী নজরুল ইসলাম দাবি করেছেন,-“রাজাকারের যে তথ্য স্বাধীনতার পরে দেয়া হয়েছিল, সেখানে ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার ছিল। এই সংজ্ঞা ৭১ এর পরের আওয়ামী লীগের দেয়া সংজ্ঞা ” ভিডিও ফ্যাক্ট-চেক জামাত এমপি গাজী নজরুল ইসলামের এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন এবং একাধিক অসঙ্গতিপূর্ণ। তিনি দাবি করেছেন […]

‘বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ’ দাবিতে এআই ভিডিও প্রচার!

‘বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ’ এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিএসএফের এক সদস্য বিজিবির এক সদস্যের পা ধরে আছে এবং তাকে ওই অবস্থাতেই টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। ভিডিওটিতে DBC News এর লোগো রয়েছে। Mohosin Raza লিখেছেন, “বিএনপি ক্ষমতায় থাকলে কারো দাদাগিরি চলে না। বর্ডার গার্ডের বুকে থাকে […]

তুরাগে নিহত আরিফের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য ! ‘ফ্যাক্টচেকিং’ এর নামে গুজব ছড়ালো সরকারি প্রতিষ্ঠান ‘বাংলা ফ্যাক্ট’

দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীর ধাওয়ায় সুমন, আরিফ এবং বিপ্লব নামে আওয়ামী লীগের ৩ কর্মী তুরাগ নদীতে ডুবে নিহত হওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু সংবাদমাধ্যমেও এই সংক্রান্ত খবর ছাপানো হয়েছে। এ বিষয়ে সরকারি প্রতিষ্ঠান PIB এর ফ্যাক্টচেকিং প্লাটফর্ম BanglaFact সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি […]

তুরাগে অন্তত ৩ জনের লাশ উদ্ধার, পুলিশ বললো ‘গুজব’!

তুরাগ নদীতে পুলিশ এবং বিএনপি কর্মীর আক্রমনে ৭ জন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তি নিহত হওয়ার দাবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। আওয়ামী লীগের অফিসিয়াল পেইজ থেকে সাবেক এমপি মুহিবুল হাসান চৌধুরী নওফেলের একটি পোস্ট শেয়ার করা হয়েছে যেখানে নওফেল শুধু তুরাগে হামলায় তিনজন নিহত এবং ৪ জন নিখোঁজের দাবি করেছেন। একইভাবে অ্যাক্টিভিস্ট NahidRains […]