ফ্যাক্ট চেকস
প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার! আদানির বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিল যুগান্তর “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন
৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান!
মতামত

৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান!

গত ৩০ আগষ্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বিষয়ে জানান, “বাংলাদেশ থেকে যে জনশক্তি রপ্তানি হবে, সেটি সেপ্টেম্বরের শেষ নাগাদ থেকে পর্যায়ক্রমে শুরু হবে এবং আগামী ৬ মাসের মধ্যে এটি সমাপ্ত হবে বলে উনি (হাইকমিশনার) জানিয়েছেন। ’ বক্তব্যের লিংক

একই রকম তথ্য দেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান।  তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টার ফলে মালয়েশিয়া আগামী ছয় মাসে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। এদের মধ্যে ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর সুযোগ দেওয়ার কথাও তিনি জানান।

তবে সরকারের ২জন অফিসিয়াল ব্যক্তি এই ধরনের দাবি করলেও, তা প্রত্যাখান করেছে মালয়েশিয়া।

আগামী ৬ মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার যে দাবি প্রতিমন্ত্রী মীর শাহে আলম করেছিলেন, তা বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অবস্থানের প্রতিফলন নয় বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার মুখপাত্র ফাহমি ফাদজিল। তিনি বলেন, “বাংলাদেশ সরকারের একজন জুনিয়র মন্ত্রী মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নিয়োগের বিষয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটি বাংলাদেশের সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।” দেখুন

মালয়েশিয়া সরকারের মুখপাত্রের বক্তব্যের পর ২ লাখ কর্মী নিয়োগের বিষয়টি নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।