ফ্যাক্ট চেকস
‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি! ‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার! “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয় তারেক রহমানের মিথ্যাচার: সরকারি হিসাবে ৮৪৮, বক্তব্যে ২ হাজার! জুলাই নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন ‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’
‘শাপলা চত্বরের সিসিটিভি ফুটেজ’ দাবিতে এআই ছবি প্রচার!
ফ্যাক্ট চেক

‘শাপলা চত্বরের সিসিটিভি ফুটেজ’ দাবিতে এআই ছবি প্রচার!

২০১৩ সালের ৫ মে রাতে শাপলা চত্বরের ঘটনার সিসিটিভি ফুটেজ হিসেবে দাবি করা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে  ’12মায়া বিনোদন’ নামক পেজ শাপলা চত্বরের সেই ‘কথিত’ সিসিটিভি ফুটেজের ছবি দিয়ে লিখেছে,”২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার সিসি ক্যামেরা ফুটেজের একটি পিকচার ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ পুলিশ অনেকগুলো আলেমের লাশকে গাড়িতে ভরে নিয়ে যাচ্ছে এই ঘটনাতে বুঝা যায় তৎকালীন সরকার শেখ হাসিনা এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশ ব্যবহার করছে এবং কি গণমাধ্যমকে ব্যবহার করছে আমরা সুষ্ঠু বিচার চাই বাংলার মাটিতে নৈরাজ্য আর চলতে দেওয়া হবে না” 

দেখুন এখানে

একই ধরনের পোস্ট করতে দেখা যায় বিভিন্ন পেজ এবং প্রোফাইল থেকে।  দেখুন এখানে এখানে, এখানে

ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে সিসিটিভি ফুটেজ হিসেবে দাবি করে ছবিটি এআই দিয়ে তৈরী।

ছবিটির ফরেনসিকে বিশ্লেষণে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Detect’ মডেলের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৫ শতাংশ।

একইভাবে আরেকটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘ZeroGPT’ মডেলের মাধ্যমে পরীক্ষা করে দেখা যায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

এছাড়াও, ছবিটি ৬ই মে’র এর সিসিটিভি ফুটেজ এর দাবি করা হলেও, ছবির বাম পাশে ফুটেজ এর তারিখ দেখানো হয়েছে ৬ ই মার্চ, ২০১৩। যা শাপলাচত্বরের ঘটনার তারিখের সাথে অসামঞ্জস্যপূর্ণ।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত- ‘শাপলা চত্বরের সিসিটিভি ফুটেজ’ দাবিতে প্রচারিত ছবিটি এআই দ্বারা নির্মিত।