ফ্যাক্ট চেকস
‘পশ্চিমবঙ্গে মসজিদ থেকে খুলে নেয়া হচ্ছে মাইক!’-অর্ধসত্য খবর দিল চ্যানেল ২৪, আমার দেশ সহ একাধিক মিডিয়া জুলাই আন্দোলনে পুলিশ কি স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল? ৭.৬২’র প্রকৃত সত্য কি? ‘ভুয়া’ নথি দিয়ে সাতক্ষীরায় ভারতীয় সেনা অভিযানের ‘কাল্পনিক’ গল্প প্রচার! চট্টগ্রামের হাসপাতালের মোবাইল চোরকে নড়াইলের ছাত্রলীগ নেতা বলে প্রচার! ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার! আসামের শিক্ষক প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবি করে গুজব ছড়ালেন ‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার
‘পশ্চিমবঙ্গে মসজিদ থেকে খুলে নেয়া হচ্ছে মাইক!’-অর্ধসত্য খবর দিল চ্যানেল ২৪, আমার দেশ সহ একাধিক মিডিয়া
বিভ্রান্তিকর

‘পশ্চিমবঙ্গে মসজিদ থেকে খুলে নেয়া হচ্ছে মাইক!’-অর্ধসত্য খবর দিল চ্যানেল ২৪, আমার দেশ সহ একাধিক মিডিয়া

“পশ্চিমবঙ্গে একের পর এক মসজিদ থেকে খুলে ফেলা হচ্ছে মাইক,, শুভেন্দু বলছেন— ‘আদালতের নির্দেশ” শিরোনামে ৭ আগস্ট সংবাদ ছাপিয়েছে বাংলাদেশী সংবাদমাধ্যম চ্যানেল ২৪। লিংক 

ফেসবুকে ফটোকার্ড প্রকাশের পাশাপাশি তাদের ওয়েবসাইটেও বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে লেখা হয়েছে, “ভারতের পশ্চিমবঙ্গে একের পর এক মসজিদের লাউডস্পিকার খুলে ফেলার ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্ক শুরু হয়েছে। মুসলিম নেতাদের অভিযোগ, আজানের জন্য ব্যবহৃত মাইক সরাতে বিভিন্ন মসজিদের ওপর পুলিশ চাপ সৃষ্টি করছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি, আদালতের নির্দেশ অনুযায়ী শব্দদূষণবিষয়ক বিধি বাস্তবায়নের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।”

একই ধরনের খবর প্রচার করেছে  ইনকিলাব, আমার দেশ, সময়ের আলো সহ একাধিক সংবাদ মাধ্যম।

 

ফ্যাক্ট-চেক

শিরোনাম এবং ফটোকার্ড অর্ধসত্য খবর পরিবেশন করেছে চ্যানেল ২৪ ও উল্লেখিত মিডিয়া। জানা গেছে কেবল মসজিদই নয়, মন্দিরের মাইকও খুলে ফেলা হয়েছে।

২০২২ সালে ৪৫-৫৫ ডেসিবেলস এর উপরে শব্দ তৈরী করা সমস্ত মাইক সরানোর নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই রায়ের ভিত্তিতেই এখন পর্যন্ত ৪২০৩ টি মসজিদের পাশাপাশি ১০৯৩ টি মন্দিরের মাইক খুলে নেয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এই সংক্রান্ত আরো নিউজ দেখুন এখানে, এখানে, এখানে 

প্রসঙ্গত আইন থাকলেও পুলিশ কোন লিখিত নোটিশ না দিয়েই মৌখিক নোটিশের ভিত্তিতে এই মাইকগুলো খুলে নিচ্ছে বলে বিতর্কও রয়েছে।

উল্লেখ্য ‘চ্যানেল ২৪’ এবং ‘আমার দেশ’ শিরোনামে বিভ্রান্তিকর তথ্য দিলেও, বিস্তারিত প্রতিবেদনের একটি পর্যায়ে মন্দির থেকেও মাইক খুলে নেয়ার তথ্য দিয়েছে।