ফ্যাক্ট চেকস
প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার! আদানির বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিল যুগান্তর “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন
রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের গুজব, কাবার ইমামের ফেক আইডি থেকে অভিনন্দন!
মিথ্যা

রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের গুজব, কাবার ইমামের ফেক আইডি থেকে অভিনন্দন!

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহন করেছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে মর্মে সংবাদ প্রকাশ করেছে আমার দেশ, ইনকিলাব সহ একাধিক সংবাদ মাধ্যম।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এসব ফটোকার্ড এর উপর ভিত্তি করে রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের খবর প্রকাশ করেছে   BNX Cricketnews, En Sports, খেলার মাঠে সহ একাধিক খেলাধুলা সংক্রান্ত পেজ।

রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনে  তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও উচ্ছাস প্রকাশ করে এসব তথ্য শেয়ার করেছেন, যেখানে লাইক-কমেন্ট পড়েছে হাজার হাজার। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

 

ফ্যাক্ট-চেক

রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের খবরটি গুজব। মূলত তুরস্কের সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন যে, ব্রাজিলের একজন মুসলিম ধর্মগুরু শেখ জিহাদ হামাদার সাথে দেখা করে রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই খবরটি দ্রুত তুরস্কসহ আন্তর্জাতিক ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

রবার্তো কার্লোস নিজে সৌদি সংবাদ মাধ্যম Okaz কে নিশ্চিত করেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহন করেননি (দেখুন এখানে)। এছাড়াও কেবল ইসলামিক রীতিতে বিয়ে করার তথ্যটিও সঠিক নন বলে জানান তিনি। কার্লোস একাধিক রীতিতে বিয়ে করেছেন বলে নিশ্চিত করেন।

এদিকে মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি তার কথিত ফেসবুক আইডি থেকে রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে লিখা পোস্টটি এডিট করে লিখা হয়েছে, “হে আল্লাহ, ইসলামকে সমর্থন করুন এবং মুসলমানদের শক্তিশালী করুন।” অথচ ১দিন আগেই এই পোস্টে  রবার্তো কার্লোস এর ছবি দিয়ে  লিখা হয়েছিল- “রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।”

গতকাল যা লিখেছিলেন

এডিট করে পরে যা লিখলেন

 

অনুসন্ধানে দেখা গেছে মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারির আইডিটি মূলত ফেইক আইডি৷ ফেসবুকে ব্লু টিক নেয়া আই আইডিটি ২০২২ সালে Mohamned Ehab নাম দিয়ে খোলা হয়। পরবর্তীতে পেজটি ড. ইয়াসির আদ-দোসারির নামে পরিবর্তন করা হয়। এই ভুয়া আইডিকেই সত্য ভেবে প্রচার করেছে ‘আমার দেশ’ সহ একাধিক মাধ্যম।

ড. ইয়াসিরের কোন ফেসবুক আইডি নেই৷

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের খবরটি গুজব

 

সংশোধনী- কাবার ইমামের ফেসবুক আইডি নিয়ে তথ্যগত বিভ্রান্তি থাকায় তা সংশোধন করা হয়েছে।