ফ্যাক্ট চেকস
‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি! ‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার! “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয় তারেক রহমানের মিথ্যাচার: সরকারি হিসাবে ৮৪৮, বক্তব্যে ২ হাজার! জুলাই নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন ‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’
ব্যারিস্টার ফুয়াদের গলায় ‘জুতার মালা’ পরিয়ে  ঘোরানোর ছবিটি এআই
বিভ্রান্তিকর

ব্যারিস্টার ফুয়াদের গলায় ‘জুতার মালা’ পরিয়ে ঘোরানোর ছবিটি এআই

এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদকে গলায় ‘জুতার মালা’ পরিয়ে ঘোরানোর একটি ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট-চেক জোনের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত ছবিটি পুরনো আরেকটি ছবিকে এআই দিয়ে এডিট করে ভাইরাল ছবিটি তৈরী করা হয়েছে।

ফেসবুকে Mohammed Rashed নামের একজন এই ছবিটি শেয়ার দিয়ে লিখেছেন “আল্লাহর বিচার উপর থেকে সিদ্ধান্ত হয়ে আসে।জুলাই গাদ্দার, স্বাধীনতা বিরোধী বিহারী বংশতে জন্ম নেয়া, মব সন্ত্রাসীর কারিগর কট হয়ে গেছে।আলহামদুলিল্লাহ।” দেখুন এখানে

ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল এবং ইনস্টাগ্রাম থেকে একই দাবিতে ছবিটি প্রচার করা হয়।

এ ছবিটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায়, গত ডিসেম্বরের ৭ তারিখে সময় টিভিতে প্রকাশিত “বরিশালে স্থানীয়দের তোপের মুখে এবি পার্টির ফুয়াদ৷ ভুয়া ভুয়া স্লোগান” শিরোনামে একটি ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ভিডিওতে দেখা যায় বিএনপির চাঁদাবাজি নিয়ে কথা বলায় জনতার তোপের মুখে পড়েন ফুয়াদ। এক পর্যায়ে বেগতিক অবস্থার সৃষ্টি হলে একদল যুবক ফুয়াদকে উদ্ধার করে নিয়ে যায়৷ভিডিওতে ফুয়াদের অবস্থান, তার আশেপাশের লোকজন সবকিছু ছড়িয়ে পড়া ছবিটির সাথে হুবহু মিলে গেলেও, জুতার মালা পরানোর ঘটনার কোন প্রমাণ পাওয়া যায়নি। ভিডিও দেখুন

একই ঘটনা নিয়ে অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনেও মূল ছবিটি পাওয়া যায়, যেখানে ‘জুতার মালা’ পরানোর মত কোন ঘটনার প্রমাণ পাওয়া যায়নি৷ দেখুন
এখানেও দেখুন

 

এছাড়াও ছবিটির কারিগরি দিক বিশ্লেষণ করতে SynthID (সিনথি-আইডি) প্রযুক্তি ব্যবহার করে এআই দ্বারা এডিটের প্রমাণ মিলেছে।

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ফুয়াদকে ‘জুতার মালা’ পরিয়ে ঘোরানোর ছবিটি এআই দ্বারা এডিটেড৷