ফ্যাক্ট চেকস
৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার! আদানির বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিল যুগান্তর “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন “শেখ হাসিনা মাত্র ১৩ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গেছে”-দাবিটি সত্য নয়! “আওয়ামী লীগ আমলে বাপেক্সকে ১৫ বছরে মাত্র ৮ টি কূপের বেশি খনন করতে দেয় নাই “– আশরাফ কায়সারের দাবিটি মিথ্যা “৬ মাসেই ৩ লাখ টন পেঁয়াজ মজুদের ব্যবস্থা করে রেখেছে সরকার”–দাবিটি সত্য নয়
“শেখ হাসিনা মাত্র ১৩ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গেছে”-দাবিটি সত্য নয়!
ফ্যাক্ট চেক

“শেখ হাসিনা মাত্র ১৩ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গেছে”-দাবিটি সত্য নয়!

চলমান জ্বালানী সংকট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে Robin Raisul লিখেছেন, “ড. ইউনূস অন্তর্বর্তী কালীন সরকারের ১৮ মাসের মেয়াদে হাসিনার রেখে যাওয়া ১৩ বিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন ডলারে বাড়ালেন। বিদ্যুৎ, জ্বালানি তেল, গ্যাস, সার ইত্যাদির আমদানী বাবত হাসিনার আমলের বকেয়া, অপরিশোধিত ৩.৫ বিলিয়ন ডলার শোধ করলেন।ভারতের আদানীর কাছে বকেয়া বিদ্যুৎ বিল ৮৭০ মিলিয়ন ডলার, কাতার থেকে LPG গ্যাস আমদানীর বকেয়া ১৫০ মিলিয়ন ডলার অন্তর্বর্তী সরকার পরিশোধ করেছে।তারপরও ১৮ মাসে ড. ইউনুস গ্যাস, বিদ্যুৎ, পেট্রোল, ডিজেল কোন কিছুর দাম না বাড়িয়ে দেশ পরিচালনা করেছেন। তাহলে “নির্বাচিত” বিএনপি সরকারকে গত ৫/৬ মাসে বিদ্যুৎ, lpg, পেট্রোল, ডিজেলের দাম কি কারণে বারবার বাড়াতে হলো? অনির্বাচিত ড.ইউনুস যা পারলেন, “নির্বাচিত” বিএনপি সরকার তা না পারার কি কারণ?” পোস্ট লিংক

একই ধরনের পোস্ট দেখা গেছে এখানে, এখানে, এখানে, এখানে।

 

ফ্যাক্ট-চেক

আলোচিত পোস্টে একাধিক তথ্য সত্য নয়।

পোস্টে দাবি করা হয়েছে, “শেখ হাসিনা ১৩ বিলিয়ন ডলার রেখে গেছে”, যা সত্য নয়। বাংলাদেশ ব্যাংকের ডাটা অনুযায়ী ২০২৪ সালের আগস্টে গ্রস রিজার্ভ ছিল ২৫.৫৮ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ অনুসারে ছিল ২০.৪৮ বিলিয়ন ডলার।

অন্যদিকে ড ইউনুস ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের প্রাক্কালে বাংলাদেশ ব্যাংকের ডাটা অনুযায়ী গ্রস রিজার্ভ ছিল ৩৫ বিলিয়ন ডলার, যা বিপিএম-৬ অনুসারে ছিল ৩০.৩৬ বিলিয়ন ডলার। সাধারণ দৃষ্টিতে ১০ বিলিয়ন ডলার রিজার্ভ বাড়লেও  অন্তর্বর্তী সরকার আমলে বৈদেশিক ঋণ বেড়েছিল রেকর্ড ১০ বিলিয়ন ডলার

পোস্টে আরো দাবি করা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার ১৮ মাসে গ্যাস, বিদ্যুৎ, পেট্রোল বা ডিজেলের দাম বাড়ায়নি। এই দাবিটিও সত্য নয়। অনুসন্ধানে দেখা গেছে, একাধিকবার সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।

২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে পূর্ববর্তী মাসের চেয়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১,৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদনটি দেখুন The Daily Star – 12kg LPG cylinder now Tk 1474 লিংকটিতে

পরের মাসগুলোতে সরকার দাম কমালেও বাজারে অনেক বেশি দামেই গ্যাস সিলিন্ডার কেনার সংবাদ একাধিক মিডিয়ায় প্রকাশিত হয়। এ বিষয়ে কৃত্রিম ঘাটতিতে এলপিজি সিলিন্ডারের দাম আকাশছোঁয়া শিরোনামে সংবাদ প্রকাশ করে ডেইলি স্টার।

আরো দেখুন, সাড়ে ১২০০ টাকার সিলিন্ডার ১৮০০, নেপথ্যে কী

ফ্যাক্ট-চেন জোন সিদ্ধান্ত: “শেখ হাসিনা মাত্র ১৩ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গেছে”-দাবিটি সত্য নয়!