‘মৌলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে ধানের শীষ তুলে দিয়েছিলেন’, তারেক জিয়ার এই দাবীটি মিথ্যা

ফ্যাক্ট চেক জোন টিম

ফ্যাক্ট-চেক: ঐতিহাসিক তথ্য যাচাই

প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৬ | অনুসন্ধানী ডেস্ক, ফ্যাক্ট-চেক জোন ও ব্রিকলেন নিউজ

তারেক রহমানের বক্তব্যে ঐতিহাসিক অসংগতি: ১৯৭৯ সালে মাওলানা ভাসানীর ধানের শীষ দেওয়ার দাবিটি মিথ্যা

গত ১৪ এপ্রিল টাঙ্গাইলের সন্তোষে আয়োজিত এক সমাবেশে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান দাবি করেছেন যে, ১৯৭৯ সালের নির্বাচনের সময় মজলুম জননেতা মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে ‘ধানের শীষ’ প্রতীক তুলে দিয়েছিলেন। তথ্যসুত্রঃ বাংলা ট্রিবিউন সংবাদ লিংক এখানে।  তবে ফ্যাক্ট-চেক জোন (Fact-Check Zone)-এর অনুসন্ধানে এই তথ্যে গুরুতর অসংগতি ধরা পড়েছে।

রেটিং: ঐতিহাসিক তথ্যে ভুল (Historically Inaccurate)


[ভিডিও: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবেশে তারেক রহমানের ভাষণ]

১. মাওলানা ভাসানীর মৃত্যু এবং ১৯৭৯ সালের নির্বাচন

তারেক রহমান তার বক্তব্যে উল্লেখ করেছেন, “১৯৭৯ সালে নির্বাচনের সময় আসলো, সেই সময় মাওলানা ভাসানী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বললেন, তোমার হাতে আমি ধানের শীষ তুলে দিলাম।”

ঐতিহাসিক সত্য: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী মৃত্যুবরণ করেন ১৭ নভেম্বর, ১৯৭৬ তারিখে। অন্যদিকে, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৮ সালে বিএনপি গঠন করেন এবং তারেক রহমানের উল্লিখিত নির্বাচনটি অনুষ্ঠিত হয় ১৯৭৯ সালে। মাওলানা ভাসানী মারা যাওয়ার প্রায় ৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ফলে মৃত ব্যক্তির পক্ষে ১৯৭৯ সালে কাউকে প্রতীক তুলে দেওয়া শারীরিকভাবে অসম্ভব।

২. ধানের শীষ প্রতীক ও ন্যাপ

ঐতিহাসিকভাবে মাওলানা ভাসানীর রাজনৈতিক দল ‘ন্যাপ’-এর প্রতীক ছিল ‘কুঁড়েঘর’। ১৯৭৮ সালে বিএনপি গঠিত হওয়ার পর ‘ধানের শীষ’ প্রতীকটি এই দলের জন্য বরাদ্দ করা হয়। তারেক রহমানের বক্তব্যে ধানের শীষকে ভাসানীর প্রতীক হিসেবে দাবি করা হয়েছে, যা রাজনৈতিক ইতিহাসের তথ্যের সাথে সাংঘর্ষিক।

দায়িত্বশীল পদের ব্যক্তিদের সচেতনতা

জাতীয় পর্যায়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বা রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের দৌড়ে থাকা ব্যক্তিদের ঐতিহাসিক রেফারেন্স প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি। তথ্যগত বা সাল-তারিখের ভুল যেকারো হতে পারে, তবে তা জনসমক্ষে আসার পর তা সংশোধন করে নেওয়া রাজনৈতিক শিষ্টাচারের অংশ। এ ধরণের অসংগতিপূর্ণ বক্তব্য তরুণ প্রজন্মের মাঝে ইতিহাসের ভুল বার্তা পৌঁছে দিতে পারে।

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত

তারেক রহমানের দাবি অনুযায়ী ১৯৭৯ সালে মাওলানা ভাসানী কর্তৃক জিয়াউর রহমানকে ধানের শীষ দেওয়ার তথ্যটি ভুল ও ঐতিহাসিকভাবে ভিত্তিহীন। মাওলানা ভাসানী ১৯৭৬ সালেই ইন্তেকাল করেছেন, যা সমসাময়িক যেকোনো ঐতিহাসিক নথি দ্বারা প্রমাণিত।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন, মাওলানা ভাসানীর জীবনী (বাংলাপিডিয়া), বাংলাদেশ নির্বাচন কমিশন আর্কাইভ এবং জাতীয় আর্কাইভ।

Share on Social Media

Previous Post
Next Post

Related Posts

Find Us On Social Media

সর্বশেষ প্রকাশিত

Ownership & Funding:

An initiative of THE

BRICKLANE NEWS LIMITED

(Company No-10776054)

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.

Related Links

Awards

Success Story

Address

Copyright © 2026 Fact Check Zone | An initiative of Bricklane News Ltd | All rights reserved.