ফ্যাক্ট চেকস
৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার! আদানির বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিল যুগান্তর “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন “শেখ হাসিনা মাত্র ১৩ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গেছে”-দাবিটি সত্য নয়! “আওয়ামী লীগ আমলে বাপেক্সকে ১৫ বছরে মাত্র ৮ টি কূপের বেশি খনন করতে দেয় নাই “– আশরাফ কায়সারের দাবিটি মিথ্যা “৬ মাসেই ৩ লাখ টন পেঁয়াজ মজুদের ব্যবস্থা করে রেখেছে সরকার”–দাবিটি সত্য নয়
“আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন
মিথ্যা

“আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন

সম্প্রতি ডাকসুর সাধারণ সম্পাদক এবং শিবিরের নেতা এস এম ফরহাদ দাবি করেছেন, “আমেরিকার ব্যাপারে একটি এনালাইসিস হয়, যদি ১ মিনিট বিদ্যুৎ বন্ধ থাকে তাহলে আশংকা করা হয় ধর্ষণ কয়েক লক্ষ ছাড়িয়ে যেতে পারে। তারা শুধুমাত্র সমাজটাকে টিকিয়ে রেখেছে ক্যামেরা দিয়ে।” বক্তব্যের লিংক

 

ফ্যাক্ট-চেক

ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতা এস এম ফরহাদের এসব দাবি সম্পূর্ণ কাল্পনিক, ভিত্তিহীন। আমেরিকার বিদ্যুৎ বিভ্রাটের (ব্ল্যাকআউট ও নিয়মিত লোডশেডিং) বাস্তব চিত্র এবং দেশটির প্রকৃত ক্রাইম ডাটা পর্যালোচনা করলে “আমেরিকায় ১ মিনিটও লোড শেডিং হয় না”  এই দাবির কোনো ন্যূনতম সত্যতা পাওয়া যায় না।
উন্নত দেশ হওয়া সত্ত্বেও আমেরিকার প্রাচীন গ্রিড অবকাঠামো এবং তীব্র গরমে অতিরিক্ত এসি ব্যবহারের কারণে ক্যালিফোর্নিয়া (লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো), নিউ ইয়র্ক এবং টেক্সাসের (হিউস্টন, অস্টিন) মতো প্রধান প্রধান শহরগুলোতে প্রায়শই পর্যায়ক্রমিক লোডশেডিং (Rolling Blackouts) করা হয়।

আমেরিকার এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (EIA)-এর ডাটা অনুযায়ী, ২০২৪ সালে একজন মার্কিন নাগরিক কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ বা বড় কোন বিপর্যয় বাদেই বছরে গড়ে ২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকেন। তবে প্রাকৃতিক দুর্যোগ বা বড় কোন বিপর্যয় যোগ করলে প্রত্যেক মার্কিন নাগরিক বছরে ১১ ঘন্টা লোডশেডিং এর সম্মুখীন হন।   

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বৈদ্যুতিক গ্রিড (PJM Grid) থেকে উত্তর ভার্জিনিয়ার একটি বিশাল ডাটা সেন্টার হাব হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর ফলে ওয়াশিংটন ডি.সি. থেকে শুরু করে শিকাগো পর্যন্ত একটি বড় অঞ্চলে আকস্মিক ভোল্টেজ বিপর্যয় ও লোডশেডিংয়ের প্রভাব অনুভূত হয়

ক্যালিফোর্নিয়ার গ্রিড অপারেটর (CAISO) গ্রীষ্মকালে প্রায়ই “ফ্লেক্স অ্যালার্ট” জারি করে বাসিন্দাদের বিদ্যুৎ ব্যবহার কমাতে বলে। সাশ্রয় না হলে শহরগুলোর বিভিন্ন জোনে ১ থেকে ২ ঘণ্টার জন্য পর্যায়ক্রমিক বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। ২০২০ সালের প্রতিবেদন

নিউ ইয়র্ক সিটির মতো মেগাসিটিতেও প্রতি বছর গ্রীষ্মকালে নিয়মিত ছোটখাটো লোডশেডিং এবং ট্রান্সফরমার বিস্ফোরণের ঘটনা ঘটে।

২০২৪ থেকে ২০২৬ সালের বিভিন্ন সময়ে টেক্সাসের বিদ্যুৎ কাউন্সিল (ERCOT) গ্রিডের ওপর চাপ কমাতে এবং সম্পূর্ণ ব্ল্যাকআউট এড়াতে বড় শহরগুলোতে ইচ্ছাকৃতভাবে সরবরাহ কমিয়ে দেয়।

এছাড়াও, আমেরিকায় প্রায়ই প্রাকৃতিক দুর্যোগের কারণে লম্বা সময়ের জন্য বিদ্যুৎ বিভ্রাট ঘটে। সম্প্রতি আমেরিকার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি (Gary) শহরে সাম্প্রতিক তীব্র ঝড়-বৃষ্টির কারণে বিশাল বিদ্যুৎ বিপর্যয় ঘটেঝড়ের প্রায় ১২ দিন পরও হাজার হাজার মানুষ সম্পূর্ণ বিদ্যুৎহীন অবস্থায় ছিল, যা সাম্প্রতিক সময়ের অন্যতম দীর্ঘতম ব্ল্যাকআউট।

মার্চ মাসে আমেরিকার একটি বিশাল অঞ্চলজুড়ে টর্নেডো, তীব্র বাতাস এবং আকস্মিক তুষারঝড়ের একটি শক্তিশালী সমন্বিত সিস্টেম আঘাত হানে। এর ফলে মিসৌরি, ইলিনয়, নর্থ ক্যারোলাইনা এবং মিসিসিপিসহ একাধিক অঙ্গরাজ্যের প্রায় লক্ষাধিক (Half a million) ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘ সময়ের জন্য অন্ধকারে তলিয়ে যায়

অর্থাৎ দেখা যাচ্ছে আমেরিকাতে লোডশেডিং কম হলেও সেটি একদম বিরল নয়। এই নিয়মিত লোডশেডিং চলাকালীন আমেরিকার শহরগুলোতে জীবনযাত্রা স্বাভাবিক থাকে, ব্যাকআপ জেনারেটর চালু থাকে এবং কোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা ধর্ষণের ঘটনা ঘটে না। আমেরিকায় নানা সময়ে বিদ্যুৎ গ্রিড বা বড় প্রাকৃতিক দুর্যোগের কারণে কোটি কোটি মানুষ কয়েক দিন পর্যন্ত সম্পূর্ণ বিদ্যুৎহীন থাকা সময়কালীনও অপরাধবিজ্ঞানের রেকর্ড অনুযায়ী, সেসব দীর্ঘ ব্ল্যাকআউটেও কোনো গণ-ধর্ষণের ঘটনা ঘটেনি:

এদিকে, SOKOLOVE LAW এর রিপোর্ট অনুযায়ী, ২০২২ সালে যুক্তরাষ্ট্রে পুরো ১ বছরে (৩৬৫ দিনে) মোট রেকর্ডকৃত ধর্ষণের সংখ্যা ছিল ১লাখ ৪০ হাজার, যা ছিল ইতিহাসে রেকর্ড। অর্থাৎ, পুরো ১ বছরে যুক্তরাষ্ট্রে যে সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটে, শিবিরের নেতা দাবি করছেন মাত্র ১ মিনিটের লোডশেডিংয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি ধর্ষণ হবে—যা সম্পূর্ণ কাল্পনিক ও অবাস্তব।

এছাড়াও, ফরহাদের দাবীকৃত এই ধরনের কোন ‘গবেষণা’ও কোথাও খুঁজে পাওয়া যায়নি।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন