ফ্যাক্ট চেকস
শুভেন্দু অধিকারীকে জাহাঙ্গীর আলমের ফুল দেয়ার ছবিটি ‘এডিটেড’
ফ্যাক্ট চেক

শুভেন্দু অধিকারীকে জাহাঙ্গীর আলমের ফুল দেয়ার ছবিটি ‘এডিটেড’

রেটিং: মিথ্যা ও বানোয়াট (FALSE)

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে  গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং সাবেক স্পিকার শিরিন শারমিন  ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এরকম কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Jacob Milton তার ফেসবুক ওয়ালে শুভেন্দুর সাথে জাহাঙ্গীর আলমের ছবি শেয়ার করেছেন। দেখুন

বাঁশেরকেল্লা-Basherkella ও এই ছবিটি তাদের পেজ থেকে পোস্ট করে। দেখুন

Shamim Ashraf একই ছবি শেয়ার দিয়েছেন দেখুন

এই একই ছবি জাহাঙ্গীর আলম এর নামে পরিচালিত একাধিক পেইজ থেকেও শেয়ার হয়েছে৷ তবে ফ্যাক্ট-চেকিং জোন নিশ্চিত করেছে এর কোনটাই জাহাঙ্গীর আলমের অফিসিয়াল আইডি নয় কিংবা কোনটাই তার নিয়ন্ত্রণে নেই৷

ড. শিরিন শারমিন চৌধুরী নামক পেজ থেকে আরেকটি ছবি আপলোড করা হয় যেখানে দেখা যায় সাবেক স্পিকার শুভেন্দুকে ফুল দিচ্ছেন। পেজটির ফলোয়ার প্রায় ৯১ হাজার।ফ্যাক্ট-চেক জোন নিশ্চিত হয়েছে পেজটি শিরিন শারমিনের অফিসিয়াল কোন পেজ নয়। দেখুন

প্রায় একই ধরনের আরেকটি ছবিতে দেখা যায় পিরোজপুরের আওয়ামী লীগ নেতা বায়েজিদ শুভেন্দু কে ফুল দিচ্ছেন। ‘দেখতে আছি সব কিছু’ নামক ওই পেজের ফলোয়ার প্রায় ২লাখ ৪১ হাজার। দেখুন

প্রতিটি ছবিতেই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী একই স্থানে, একই ভঙ্গিতে দাঁড়িয়ে ভিন্ন ভিন্ন ব্যক্তির কাছ থেকে ফুলের তোড়া গ্রহন করছেন।ফ্যাক্ট-চেক জোন অনুসন্ধান করে নিশ্চিত হয়েছে যে, সবগুলো ছবিই এডিটেড।

বিশ্লেষণ ও ফলাফল:

টেমপ্লেট বা বেস ইমেজ শনাক্তকরণ: তিনটি ছবিতেই বামদিকের ব্যক্তি (শুভেন্দু অধিকারী), পেছনের দেয়াল, নরেন্দ্র মোদির বাঁধানো ছবি এবং সোফার অবস্থান হুবহু এক। এমনকি শুভেন্দু অধিকারীর শরীরের ভঙ্গি, পোশাকের ভাঁজ এবং হাতের অবস্থান এক মিলিমিটারও পরিবর্তন হয়নি। এটি নিশ্চিত করে যে, একটি নির্দিষ্ট ‘বেস ফটো’ বা টেমপ্লেট ব্যবহার করে বাকি ছবিগুলো তৈরি করা হয়েছে।

ডিজিটাল ম্যানিপুলেশন (ELA বিশ্লেষণ): ছবি ৩টির ফরেন্সিক বিশ্লেষণ করতে গিয়ে ELA (Error Level Analysis) রিপোর্টে দেখা গেছে:

*ছবিগুলোর বামদিকের অংশ এবং ব্যাকগ্রাউন্ডের নয়েজ লেভেল স্বাভাবিক।

*কিন্তু প্রতিটি ছবির ডানদিকের ব্যক্তি এবং হাতের ফুলের তোড়াটির অংশে অস্বাভাবিক উজ্জ্বলতা এবং পিক্সেল নয়েজ দেখা যাচ্ছে।

*ইমেজ ফরেনসিক অনুযায়ী, যখন ছবির একটি নির্দিষ্ট অংশের ‘এরর লেভেল’ বাকি অংশের সাথে মেলে না, তখন সেটি নিশ্চিতভাবে ডিজিটাল এডিটিং বা সুপারইম্পোজের প্রমাণ।

ছবি-ড. শিরিন শারমিনের ফুল দেয়ার ছবিটির ELA বিশ্লেষণ
ছবি-জাহাঙ্গীর আলমের ফুল দেয়ার ছবিটির ELA বিশ্লেষণ

৩. ভিজ্যুয়াল অসামঞ্জস্যতা:

আলোর উৎস: ডানদিকের ব্যক্তিদের ওপর পড়া আলোর সাথে বামদিকের ব্যক্তির ওপর পড়া আলোর দিক ও তীব্রতায় সূক্ষ্ম পার্থক্য রয়েছে।

প্রান্ত বা এজ (Edges): ডানদিকের ব্যক্তিদের শরীরের আউটলাইন এবং ব্যাকগ্রাউন্ডের সংযোগস্থলগুলো ঝাপসা, যা পেশাদার এডিটিং সফটওয়্যার (যেমন ফটোশপ) দিয়ে কেটে বসানোর লক্ষণ।

ছবিগুলোর সার্বিক ফরেনসিক বিশ্লেষণে নিশ্চিত হওয়ার যায়, শুভেন্দু অধিকারীর একটি মূল ছবিকে টেমপ্লেট হিসেবে ব্যবহার করে ডিজিটাল কারসাজির মাধ্যমে ডানদিকের ব্যক্তিদের (জাহাঙ্গীর আলম, শিরিন শারমিন সহ অন্যান্যদের) ছবি পরিবর্তন করা হয়েছে। একই মুহূর্তে, একই ভঙ্গিতে তিনবার আলাদা মানুষের সাথে হুবহু এক ছবি তোলা বাস্তবিকভাবে অসম্ভব।এছাড়াও, সাবেক স্পীকার শিরিন শারমিন সদ্য জামিনপ্রাপ্ত হয়ে বর্তমানে দেশেই আছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত:

 শুভেন্দু অধিকারীকে ফুল দেয়ার ছবিগুলো বাস্তব নয় বরং এডিট করা বা ফেক। 

পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে  গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম এবং সাবেক স্পিকার শিরিন শারমিন  ফুলের তোড়া নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এরকম কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

URL: https://www.factcheckzone.com/shuvendu-jahangir-fake-photo/

Author Name: Social Media Users

Published Date: 2026-05-06

Appearance Headline: অভিনন্দন আওয়ামী লীগকে, হাসিনার নতুন পিতা (বঙ্গবন্ধু শুভেন্দু অধিকারীকে) জন্মগ্রহণ করানোর জন্য!

Appearance URL: https://www.facebook.com/share/1cEcJGpmyq/

Appearance Author: Social Media Users

Appearance Published Date: 2026-05-06

Alternate Name: False

Editor's Rating:
1