ফ্যাক্ট চেকস
‘শেখ মুজিবকে জাতির পিতা না বলায় মাথা কেটে ফুটবল বানানোর’ কাল্পনিক গল্প বললেন আব্দুল হাই সিকদার!
আলোচিত ফ্যাক্টচেক

‘শেখ মুজিবকে জাতির পিতা না বলায় মাথা কেটে ফুটবল বানানোর’ কাল্পনিক গল্প বললেন আব্দুল হাই সিকদার!

“শেখ মুজিবকে জাতির পিতা না বলায় হত্যার পর ছেলের মাথাকে বাপের ফুটবল বানানো হয়েছিল”-বলে মন্তব্য করেছেন সরকারি সংস্থা বাসস এর চেয়ারম্যান আব্দুল হাই সিকদার। একইসাথে তিনি যুগান্তরের সম্পাদক। বক্তব্যের লিংক এখানে, এখানে 

ফ্যাক্ট-চেক

জাতির পিতা না বলায় মাথা কেটে ফুটবল বানানোর’ গল্পটি  সম্পূর্ণ ভিত্তিহীন ও কাল্পনিক।

এ বিষয়ে ফ্যাক্ট-চেক জোনের রিসার্চ টীম বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী সমসাময়িক সংবাদপত্র, ঐতিহাসিক দলিল, কোনো আন্তর্জাতিক মানবাধিকার প্রতিবেদন বা কোনো স্বীকৃত রাজনৈতিক ইতিহাসে এমন কোনো লোমহর্ষক ঘটনার নূন্যতম দালিলিক প্রমাণ বা ঐতিহাসিক রেকর্ড পায়নি। এটি একটি অসমর্থিত ও কাল্পনিক রাজনৈতিক প্রোপাগান্ডা।

এই সংক্রান্ত কী-ওয়ার্ড সার্চ করে বেশ কিছু সাদৃশ্যপূর্ণ ঘটনা পাওয়া যায়। ২০০১ সালে মিরপুরের কুখ্যাত সন্ত্রাসী নাজমুল হাসান বাবু ওরফে ব্যাঙ্গা বাবু মিরপুর সরকারি বাঙলা কলেজের মাঠে কলেজের ছাত্র রিংকুর মাথা কেটে ফুটবল খেলেছিল বলে জনশ্রুতি আছে।

একইরকম আরেকটি ঘটনা পাওয়া যায় ১৯৯৯ সালের ৪ এপ্রিল রাতে। চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিষ্ট পার্টির আঞ্চলিক নেতা হানিফের নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত আলফাজকে কুপিয়ে হত্যা করে দেহ থেকে মাথা ছিন্ন করে ফুটবল খেলে। জমি ও পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড ঘটানো হয়।

এই ঘটনাগুলোর কোনটিই যেমন বঙ্গবন্ধুর আমলের নয়, তেমনি ‘জাতির পিতা না বলার’ সাথে সম্পৃক্ত নয়।

 তিনি দাবি করেছেন, ১৯৭১ সালের ৭ নভেম্বর সাংবাদিক ওরিয়ানা ফালাচির সাথে শেখ মুজিব সাক্ষাৎকার দিয়েছেন।
১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৯৭২ সালের ৮ জানুয়ারি পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগারে সম্পূর্ণ নির্জন কারাবাসে বন্দী ছিলেন। ১৯৭১ সালের ৭ নভেম্বর তার পক্ষে ঢাকায় বা অন্য কোথাও ইতালীয় সাংবাদিককে সাক্ষাৎকার দেওয়া অবাস্তব। প্রকৃতপক্ষে, ওরিয়ানা ফালাচি এই বহুল আলোচিত সাক্ষাৎকারটি নিয়েছিলেন ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে, শেখ মুজিব পাকিস্তান থেকে মুক্ত হয়ে স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার পর।
তিনি আরো দাবি করেছেন, ১৯৭৪ এর দুর্ভিক্ষে কুড়িগ্রামে ৫ লক্ষ মানুষ মারা গেছে।
আদমশুমারীর তথ্যমতে ১৯৭৪ সালে সমগ্র কুড়িগ্রামের মোট জনসংখ্যা ছিল ১২ লক্ষ ৮৮ হাজার। এর মধ্যে ৫ লক্ষ মানুষই অনাহারে মারা যাওয়ার তথ্যটি বাস্তবতা বিবর্জিত।
এছাড়াও, ১৯৭৪ সালে সারা দেশে স্বাভাবিক, অস্বাভাবিক মিলিয়ে বার্ষিক মৃত্যুর সংখ্যাই ছিল ১৩ লক্ষ ১০ হাজার। এর মধ্যে ৫ লক্ষই কুড়িগ্রামের হওয়ার দাবি অসংলগ্ন। (১৯৭৪ সালে বাংলাদেশের বার্ষিক মৃত্যুর পরিসংখ্যান)