ফ্যাক্ট চেকস
“বঙ্গবন্ধু আমলে রেডিও-টিভিতে আজান বন্ধ করে দেয়া হয়”-দাবিটি সত্য নয়! তথ্য এড়িয়ে ন্যারেটিভ প্রতিষ্ঠা: জাসদের প্রতিনিধি সভা ও মূলধারার গণমাধ্যমের ফ্রেমিং! প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার!
“সেই আমানুল্লাহ হুজুর নির্দোষ প্রমাণিত”, দাবিটি গুজব!
বিভ্রান্তিকর

“সেই আমানুল্লাহ হুজুর নির্দোষ প্রমাণিত”, দাবিটি গুজব!

নেত্রকোনায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের দায়ে অভিযুক্ত কথিত ‘বড় হুজুর’ আমানুল্লাহ সাগর নির্দোষ প্রমাণিত হয়েছেন বলে একই ধরনের কিছু পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ফেসবুকে Bangla Band Music Society’s নামক পেজে আমানুল্লাহ’র ছবি দিয়ে লিখেছেন, “অবশেষে হুজুর নির্দোষ, সত্যের মৃ’ ত্যু নেই 💔“।  দেখুন। পেজটির ফলোয়ার ২ লাখ ৫৮ হাজার।

হুবহু একই ক্যাপশান এবং একই ছবি দিয়ে পোস্ট করেছে ‘মায়া’ (দেখুন) এবং ‘Voice Of Probashi’ (দেখুন) নামক পেজ। ‘মায়া’ পেজটির ফলোয়ার ১.৬ মিলিয়ন। অন্যদিকে ‘Voice Of Probashi’  এর ফলোয়ার প্রায় ৩ লক্ষ ৫০ হাজার।

ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে, আমানুল্লাহ নির্দোষ প্রমাণিত হওয়ার দাবিটি সম্পূর্ণ মিথ্যা। 

ফেনীর আরেকটি ঘটনায় অভিযুক্ত মসজিদের ইমাম মোজাফফর আহমেদ সম্প্রতি নির্দোষ প্রমাণিত হয়েছেন। মূলত সেই ঘটনাকে নেত্রকোনার ঘটনার সাথে মিলিয়ে এই ধরনের ‘গুজব’ প্রচার করা হচ্ছে। অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত নেত্রকোনার আমানুল্লাহকে আদালত গত ৭ মে তারিখে ৩ দিনের রিমান্ড দেয়। সেই রিমান্ড এখনো শেষ হয়নি। প্রসঙ্গত আগেও এই আমানুল্লাহ সাগরকে ঘিরে ‘ডিএনএ টেস্টে নির্দোষ প্রমাণিত’ জাতীয় গুজব ছড়ানো হয়, যা পুলিশ ইতিমধ্যেই নিশ্চিত করেছে।

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: আমানুল্লাহ সাগর ‘নির্দোষ প্রমাণিত’ দাবিটি গুজব!