ফ্যাক্ট চেকস
‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’ ‘বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ’ দাবিতে এআই ভিডিও প্রচার! তুরাগে নিহত আরিফের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য ! ‘ফ্যাক্টচেকিং’ এর নামে গুজব ছড়ালো সরকারি প্রতিষ্ঠান ‘বাংলা ফ্যাক্ট’ তুরাগে অন্তত ৩ জনের লাশ উদ্ধার, পুলিশ বললো ‘গুজব’! আওয়ামী লীগের মিছিল থেকে নিহত যুবককে তাজিয়া মিছিলে নিহত বলে প্রচার করলো যমুনা টিভি!
“আমেরিকাও জ্বালানি তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে”, জ্বালানি মন্ত্রীর দাবিটি সঠিক নয়
মিথ্যা

“আমেরিকাও জ্বালানি তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে”, জ্বালানি মন্ত্রীর দাবিটি সঠিক নয়

” আমেরিকাও জ্বালানি তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে” বলে দাবি করেছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।রোববার (১৯ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিস্তারিত

তবে জ্বালানি মন্ত্রীর এই দাবি সঠিক নয়৷ ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে এমন তথ্যই উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রে তেলের দাম কত?
U.S. Energy Information Administration (EIA) জ্বালানির দাম নিয়ে সাপ্তাহিকভাবে তথ্য আপডেট দিয়ে থাকে। তাদের সেই হালনাগাদ তথ্য থেকে পাওয়া গত ৬ সপ্তাহের ডিজেলের গড় দাম (গ্যালন প্রতি) নিচে তুলে ধরা হল:

০২ মার্চ,২০২৬ : $৩.৯০
০৯ মার্চ, ২০২৬ : $৪.৮৬
১৬ মার্চ, ২০২৬ : $৫.০৭
২৩ মার্চ, ২০২৬ : $৫.৩৮
৩০ মার্চ,২০২৬ : $৫.৪০
০৬ এপ্রিল, ২০২৬: $৫.৬৪
১৩ এপ্রিল, ২০২৬: $৫.৬০

অর্থাৎ, যুদ্ধ পরিস্থিতিতে গত দেড় মাসে ডিজেলের দাম বেড়েছে গ্যালনপ্রতি ১.৭০ ডলার এবং ১৩ এপ্রিল অব্দি ডিজেলের গড় দামই ছিল গ্যালনপ্রতি ৫.৬০ ডলার।

একইভাবে EIA এর দেয়া তথ্যমতে Regular Gasoline এর গড় দাম গত ০২ই মার্চ ছিল গ্যালনপ্রতি ৩.০২ ডলার। যা সর্বশেষ ১৩ এপ্রিল, ২০২৬ তারিখের হালনাগাদে ৪.১২ ডলারে এসে দাড়িয়েছে। অর্থাৎ দেড় মাসে বেড়েছে গ্যালনপ্রতি ১.১০ ডলার। বিস্তারিত দেখুন

 

সমস্ত তথ্য উপাত্ত বিশ্লেষণে দেখা যাচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্রের ডিজেল এবং Regular Gasoline এর দামই (গ্যালন প্রতি) যথাক্রমে ৫.৬০ ডলার এবং ৪.১২ ডলার, সেখানে জ্বালানি মন্ত্রীর পক্ষ থেকে দাবি করা ৫ ডলার দাম বাড়ানোর তথ্য সামঞ্জস্যপূর্ণ নয়।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: “মার্কিন যুক্তরাষ্ট্রও জ্বালানি তেলের দাম ৫ ডলার বাড়িয়েছে” তথ্যটি সঠিক নয়।