ফ্যাক্ট চেকস
ফরাসি রাজনীতিবিদের উপর ময়দা ছুড়ে মারার ঘটনাকে ড. ইউনুসের উপর হামলা বলে প্রচার!
মিথ্যা

ফরাসি রাজনীতিবিদের উপর ময়দা ছুড়ে মারার ঘটনাকে ড. ইউনুসের উপর হামলা বলে প্রচার!

সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও প্রচারিত হতে দেখা যাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে, নিউইয়র্কে বিমানবন্দর থেকে গাড়িতে উঠার পথে ড. ইউনুসকে আওয়ামী লীগ নেতাকর্মীরা ময়দা নিক্ষেপ করে প্রতিবাদ জানিয়েছে। ভিডিও দেখুন এখানে, এখানে

ফ্যাক্ট-চেক

ফেসবুকে প্রচারিত এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। ভিডিওর ব্যক্তিটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস নন, বরং তিনি ফরাসি রাজনীতিবিদ এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুক্সমান (Raphaël Glucksmann)।

গত ১১ অক্টোবর রাতে ফ্রান্সের ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য মধ্য-বামপন্থী দলগুলোর অভ্যন্তরীণ বাছাইপর্ব বা প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটে বিপুল ব্যবধানে জয়লাভের পর প্যারিসের একটি বার (Bar) থেকে বের হওয়ার সময় কিছু বিক্ষোভকারী তাঁর ওপর ময়দা (Flour) ছুড়ে মারে। ফরাসি সংবাদমাধ্যম ‘M6 Info’ সেই ঘটনার ভিডিও ধারণ করে, যার লোগো ভিডিওটির ডানদিকের ওপরের কোণায় স্পষ্ট দেখা যাচ্ছে। ভিডিওটি দেখুন

ফরাসি রাজনীতিবিদ রাফায়েল গ্লুক্সমানের ওপর ময়দা হামলার এই ঘটনাকে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে মিলিয়ে মিথ্যা ক্যাপশনে প্রচার করা হচ্ছে। নিউইয়র্ক এয়ারপোর্টে আওয়ামী লীগের নেতাকর্মীদের ময়দা ছুঁড়ে হামলার যে দাবি পোস্টে করা হয়েছে, তার কোনো সত্যতা নেই।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত; ফরাসি রাজনীতিবিদের উপর ময়দা ছুড়ে মারার ঘটনাকে ড. ইউনুসের উপর হামলা বলে প্রচার!