ফ্যাক্ট চেকস
৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার! আদানির বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিল যুগান্তর “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন “শেখ হাসিনা মাত্র ১৩ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গেছে”-দাবিটি সত্য নয়! “আওয়ামী লীগ আমলে বাপেক্সকে ১৫ বছরে মাত্র ৮ টি কূপের বেশি খনন করতে দেয় নাই “– আশরাফ কায়সারের দাবিটি মিথ্যা “৬ মাসেই ৩ লাখ টন পেঁয়াজ মজুদের ব্যবস্থা করে রেখেছে সরকার”–দাবিটি সত্য নয়
মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার!
মিথ্যা

মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ নেত্রীর ছবি দাবি করে দুজন মাথাবিহীন নারীর লাশের ছবি ছড়িয়ে পড়েছে। Muhammad Rahim Hossain লিখেছেন, “আজ নাটোর মহিলা আওয়ামী লীগের দুই নেত্রী ফাতেমা জান মুন্নি ও শামসুর নাহার সীমা কে ধর্ষণের পর গলা কেটেছে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা।” পোস্ট লিংক

ছবিটি ফেসবুকে একই দাবিতে একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে।

 

ফ্যাক্ট-চেক

ছবিটি আওয়ামী লীগ নেত্রীর নয়। এমনকি নাটোরে এই ধরনের কোন ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি।

রিভার্স ইমেজ সার্চ দিয়ে দেখা গেছে Forogore নামক বিদেশী এক ওয়েবসাইটে ২ মাস আগে ছবিটি প্রকাশ করা হয়। ছবিটি কোন দেশের বা কোন ঘটনার বিস্তারিত উল্লেখ না থাকলেও  ক্যাপশন হিসেবে লিখা হয় “DESNUDAS SIN CABEZA” যার বাংলা অর্থ “মাথা ছাড়া উলঙ্গ নারী”।

মূলত নানা বিকৃত এবং স্পর্শকাতর মৃতদেহের ছবি, ভিডিও শেয়ার করে থাকে ওয়েবসাইটটি। সঙ্গত কারণেই ফ্যাক্ট-চেক জোন উক্ত ছবি বা ওয়েবসাইট লিংক প্রকাশ করা থেকে বিরত থাকছে।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার!