ফ্যাক্ট চেকস
রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের গুজব, অভিনন্দন জানিয়ে পোস্ট এডিট করলেন কাবার ইমাম! ‘পশ্চিমবঙ্গে মসজিদ থেকে খুলে নেয়া হচ্ছে মাইক!’-অর্ধসত্য খবর দিল চ্যানেল ২৪, আমার দেশ সহ একাধিক মিডিয়া জুলাই আন্দোলনে পুলিশ কি স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল? ৭.৬২’র প্রকৃত সত্য কি? ‘ভুয়া’ নথি দিয়ে সাতক্ষীরায় ভারতীয় সেনা অভিযানের ‘কাল্পনিক’ গল্প প্রচার! চট্টগ্রামের হাসপাতালের মোবাইল চোরকে নড়াইলের ছাত্রলীগ নেতা বলে প্রচার! ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার!
রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের গুজব, অভিনন্দন জানিয়ে পোস্ট এডিট করলেন কাবার ইমাম!
বিভ্রান্তিকর

রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের গুজব, অভিনন্দন জানিয়ে পোস্ট এডিট করলেন কাবার ইমাম!

ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহন করেছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে মর্মে সংবাদ প্রকাশ করেছে আমার দেশ, ইনকিলাব সহ একাধিক সংবাদ মাধ্যম।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত এসব ফটোকার্ড এর উপর ভিত্তি করে রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের খবর প্রকাশ করেছে   BNX Cricketnews, En Sports, খেলার মাঠে সহ একাধিক খেলাধুলা সংক্রান্ত পেজ।

রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনে  তাকে অভিনন্দন জানিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরাও উচ্ছাস প্রকাশ করে এসব তথ্য শেয়ার করেছেন, যেখানে লাইক-কমেন্ট পড়েছে হাজার হাজার। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে

 

ফ্যাক্ট-চেক

রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের খবরটি গুজব। মূলত তুরস্কের সংসদ সদস্য আলী শাহিন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেন যে, ব্রাজিলের একজন মুসলিম ধর্মগুরু শেখ জিহাদ হামাদার সাথে দেখা করে রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এই খবরটি দ্রুত তুরস্কসহ আন্তর্জাতিক ও বাংলাদেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

রবার্তো কার্লোস নিজে সৌদি সংবাদ মাধ্যম Okaz কে নিশ্চিত করেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহন করেননি (দেখুন এখানে)। এছাড়াও কেবল ইসলামিক রীতিতে বিয়ে করার তথ্যটিও সঠিক নন বলে জানান তিনি। কার্লোস একাধিক রীতিতে বিয়ে করেছেন বলে নিশ্চিত করেন।

এদিকে মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. ইয়াসির আদ-দোসারি রবার্তো কার্লোসকে অভিনন্দন জানিয়ে লিখা পোস্টটি এডিট করে লিখেছেন, “হে আল্লাহ, ইসলামকে সমর্থন করুন এবং মুসলমানদের শক্তিশালী করুন।” অথচ ১দিন আগেই এই পোস্টে তিনি রবার্তো কার্লোস এর ছবি দিয়ে  লিখেছিলেন- “রহমতের ধর্মে তোমাকে স্বাগতম।”

গতকাল যা লিখেছিলেন

এডিট করে পরে যা লিখলেন

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: রবার্তো কার্লোস এর ইসলাম গ্রহনের খবরটি গুজব