ফ্যাক্ট চেকস
ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়! কথিত ‘মুক্তিযোদ্ধা’ জামাত এমপি গাজী নজরুলের নেই মুক্তিযোদ্ধা সনদ, সংসদে দাঁড়িয়ে করেন বিকৃত ইতিহাস প্রচার! আসামের শিক্ষক প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবি করে গুজব ছড়ালেন ‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার ‘বন্যায় ইউনুসের দশ হাজার কোটি টাকার সহায়তা’,-স্যাটায়ার পোস্টকে সত্য ভেবে শেয়ার দিচ্ছেন ইউনুসপন্থী এক্টিভিস্টরা! ফ্যাক্ট চেক: পরীক্ষার্থীদের ভোগান্তি নিয়ে সংসদে শিক্ষামন্ত্রীর দেয়া বক্তব্য সঠিক নয় “একাত্তরের পর প্রণীত দুইশো জন যুদ্ধাপরাধীর তালিকায় জামাত নেতাদের নাম নেই”-মারদিয়া মমতাজের দাবিটি মিথ্যা! ‘স্বাধীনতাবিরোধী’ আজহারউদ্দীন পুত্র বীর বিক্রম মেজর হাফিজের ক্রমাগত ইতিহাস বিকৃতি!
ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়!
ফ্যাক্ট চেক

ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়!

ফিফা বিশ্বকাপ ২০২৬ ফাইনালে লিওনেল মেসির পরিবার কেন উপস্থিত ছিল না এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা কল্পনা চলছে। ARGENTINA FOOTBALL FANS BANGLADESH ✌🇧🇩🇦🇷✌ নামক ফেসবুক গ্রুপে একজন সদস্য লিখেছেন, “বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিটা ম্যাচে মেসির স্ত্রী ও তার ৩ ছেলেকে নিয়ে মাঠে খেলা দেখতে যায় এবং সেই ছবি প্রতি ম্যাচেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ।কিন্তু গতকালকের ফাইনাল ম্যাচে কি মেসির স্ত্রী ও তার ৩ ছেলে গিয়েছিলো?আমার চোখে পড়েনি বা সোশ্যাল মিডিয়ায় কোনো ছবিও দেখি নাই । যদি না যেয়ে থাকে, তাহলে এর কারণ কী?”

এই পোস্টের কমেন্ট বক্সে মেসির পরিবার অনুপস্থিত থাকার কারণ হিসেবে গ্রুপের সদস্যদের নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ দাবি করতে দেখা যায়। পোস্ট লিংক 

Durbin Sports নামক একটি স্পোর্টস পেইজেও এই ধরনের দাবি করে নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ প্রচার করতে দেখা যায়। ভিডিও 

 

ফ্যাক্ট-চেক

ফাইনালে মেসির পরিবার মাঠে না থাকার দাবিটি সত্য নয়। বিশ্বকাপ ফাইনালের দিন নিউ ইয়র্কের নিউ মেটলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন মেসির স্ত্রী রোকুজ্জো এবং তার তিন ছেলে ।

স্প্যানিশ মিডিয়া Marca তে প্রকাশিত ‘Antonela Roccuzzo’s sad departure from the stadium after Argentina’s defeat’ নামক প্রতিবেদনে ফাইনাল শেষে বিষণ্ণ চিত্তে রোকুজ্জোর মাঠ ছাড়ার খবর ছাপানো হয়। উক্ত প্রতিবেদনে রোকুজ্জোর মাঠ ত্যাগ করার একটি ভিডিও শেয়ার করা হয়। সেই ভিডিওটি আর্জেন্টাইন মিডিয়া Telefe এর ইন্সটাগ্রামে প্রকাশ করা হয়।

মেসির পরিবারের মাঠ ছাড়ার ভিডিও থেকে সংগৃহীত

একই ভিডিও শেয়ার করে আন্তর্জাতিক প্রভাবশালী মিডিয়া MSN। মেসির ৩ পুত্রসহ স্ত্রী রোকুজ্জোর উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছে এই মিডিয়াটি। দেখুন 

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ফাইনালে মেসির পরিবার অনুপস্থিত থাকার দাবিটি সত্য নয়।