ফ্যাক্ট চেকস
“বঙ্গবন্ধু আমলে রেডিও-টিভিতে আজান বন্ধ করে দেয়া হয়”-দাবিটি সত্য নয়! তথ্য এড়িয়ে ন্যারেটিভ প্রতিষ্ঠা: জাসদের প্রতিনিধি সভা ও মূলধারার গণমাধ্যমের ফ্রেমিং! প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার!
“বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয়
ফ্যাক্ট চেক

“বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয়

ফেসবুকে সাংবাদিক দীপ্তি চৌধুরী ফিদেল কাস্ত্রোর উক্তি হিসেবে একটি উক্তি শেয়ার করেছেন। উক্তিটি ছিল, “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!” পোস্ট লিংক,আর্কাইভ

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা রিফাত রশিদ ও একই উক্তি পোস্ট করেন। লিংক

এই একই উক্তি শেয়ার করা হয়েছে এখানে, এখানে, এখানে।

উক্তিটি ছাপানো হয়েছে জাতীয় দৈনিক ইনকিলাবেও। লিংক

ফ্যাক্ট-চেক

“বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে”—উক্তিটি কিউবার কমিউনিস্ট বিপ্লবী ও সাবেক রাষ্ট্রপ্রধান ফিদেল কাস্ত্রোর নয়। এটি কাস্ত্রোর কোনো দলিলি বা প্রমাণিত উক্তি নয়। বিশ্বস্ত কোনো ইতিহাস গ্রন্থ, কাস্ত্রোর বিখ্যাত ভাষণসমূহ, সাক্ষাৎকার বা BrainyQuote ও A-Z Quotes-এর মতো নির্ভরযোগ্য কোনো আন্তর্জাতিক উক্তি সংগ্রহশালায় এই বাক্যটির অস্তিত্ব পাওয়া যায় না।ফিদেল কাস্ত্রোর এই কথিত উক্তিটি জুলাই আন্দোলনের পর বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এটি মূলত উৎসবিহীন একটি ভাইরাল পোস্ট থেকে সংগৃহীত একটি উক্তি যা ফিদেল কাস্ত্রোর বলে প্রচার করা হচ্ছে। গুগলে কী- ওয়ার্ড সার্চ করলে বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশের পত্রিকা, ওয়েবসাইট বা রেফারেন্সেও এমন কোন উক্তি পাওয়া যায় না।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: উক্তিটি ফিদেল কাস্ত্রোর নয়।