ফ্যাক্ট চেকস
‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’ ‘বিজিবির পা ধরে ক্ষমা চাচ্ছে বিএসএফ’ দাবিতে এআই ভিডিও প্রচার! তুরাগে নিহত আরিফের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য ! ‘ফ্যাক্টচেকিং’ এর নামে গুজব ছড়ালো সরকারি প্রতিষ্ঠান ‘বাংলা ফ্যাক্ট’ তুরাগে অন্তত ৩ জনের লাশ উদ্ধার, পুলিশ বললো ‘গুজব’! আওয়ামী লীগের মিছিল থেকে নিহত যুবককে তাজিয়া মিছিলে নিহত বলে প্রচার করলো যমুনা টিভি!
তুরাগে নিহত আরিফের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য ! ‘ফ্যাক্টচেকিং’ এর নামে গুজব ছড়ালো সরকারি প্রতিষ্ঠান ‘বাংলা ফ্যাক্ট’
ফ্যাক্ট চেক

তুরাগে নিহত আরিফের অস্তিত্ব নিয়ে বিভ্রান্তিকর তথ্য ! ‘ফ্যাক্টচেকিং’ এর নামে গুজব ছড়ালো সরকারি প্রতিষ্ঠান ‘বাংলা ফ্যাক্ট’

দলীয় কর্মসূচী পালন করতে গিয়ে পুলিশ এবং বিএনপির নেতাকর্মীর ধাওয়ায় সুমন, আরিফ এবং বিপ্লব নামে আওয়ামী লীগের ৩ কর্মী তুরাগ নদীতে ডুবে নিহত হওয়ার দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট ভাইরাল হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু সংবাদমাধ্যমেও এই সংক্রান্ত খবর ছাপানো হয়েছে।

এ বিষয়ে সরকারি প্রতিষ্ঠান PIB এর ফ্যাক্টচেকিং প্লাটফর্ম BanglaFact সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছে। সেখানে ফ্যাক্টচেকিং করে বলা হয়েছে, আরিফুল এবং বিপ্লব নামে কারো মরদেহ পাওয়া যায়নি। এমনকি এই নামে কোন ব্যক্তির অস্তিত্ব অস্বীকার করে লিখা হয়েছে, “এ নামের কারো নিখোঁজের অভিযোগ নেই”। আর্কাইভ

ফ্যাক্ট-চেক

একাধিক মিডিয়া এবং পুলিশ আরিফের লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছ। দেখুন এখানে  

এদিকে ফটোকার্ডে BanglaFact ‘আরিফুল’ নামক ব্যক্তির নিহত হওয়ার খবর অস্বীকার করলেও, তাদের সেই ফটোকার্ডের ওয়বেসাইট লিংকে বিস্তারিত নিউজে দেখা গেল ভিন্ন চিত্র।  সেখানে লেখা হয়, “আরিফুল নামক কারো লাশ উদ্ধার না হলেও, আরিফ হাসান রাকিব নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ” দেখুন

উল্লেখ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবীকৃত আরিফুল এবং BanglaFact এ উল্লেখিত আরিফ একই ব্যক্তি।  বিভিন্ন সংবাদমাধ্যমে তার পূর্ণ নাম আরিফ হাসান রাকিব দাবি করা হলেও, তার ফেসবুক প্রোফাইলের নাম Ariful Islam Arif। দেখুন প্রোফাইল

প্রথমে ফটোকার্ডে আরিফুল এর অস্তিত্ব অস্বীকার করা এবং নিউজের ভেতরে ‘আরিফ’ এবং ‘আরিফুল’ নামের তফাত নিয়ে কথিত ফ্যাক্টচেকিং আসলে পাঠককে বিভ্রান্ত করারই প্রচেষ্টা। সাংবাদিকতার ভাষায় একে বলা হয় Semantic Quibbling যেখানে খবরের মূল সত্য বা অপরাধের বিষয়টিকে আড়াল করতে নামের বানানের সামান্য অমিলকে ঢাল হিসেবে ব্যবহার করা।

BanglaFact এর সেই লিংকে আরো দাবি করা হয়েছে, আরিফুল এর কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা তার পরিবার জানতেন না। এই বক্তব্যের রেফারেন্স হিসেবে ‘প্রথম আলো’র একটি সংবাদের লিংক ব্যবহার করা হয়েছে।

আরিফুলের বাবা’র বক্তব্যের একটি অংশকে উপস্থাপন করে মূল সত্যকে আড়াল করার প্রবণতা দেখা গেছে BanglaFact এর ফ্যাক্ট-চেকিংয়ে।  প্রথম আলোকে দেয়া আরিফুলের বাবার বক্তব্যটি ছিল এরকম, “সে যে রাজনীতি (আওয়ামী লীগের) করত আমরা জানতাম না। মৃত্যুর পর কয়েকজন ভিডিও–ছবি দেখানোর পর জানছি রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কথা। আমরা জানি না কীভাবে সে মারা গেছে।”

আরিফুলের ফেসবুক প্রোফাইলের এক্টিভিটি এবং সেই এলাকার একাধিক নেতাকর্মীর সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে আরিফুল সক্রিয় রাজনীতিতে জড়িত ছিলেন এবং ২২ শে জুন আওয়ামী লীগের কর্মসূচীতে উপস্থিত ছিলেন। আরিফুলের প্রোফাইল লিংক

নিহত আরিফুলের (ডান পাশে) প্রোফাইলে আপলোড করা ছবি 

নিহত আরিফুলের প্রোফাইলে তার রাজনৈতিক সংশ্লিস্টতার ফুটপ্রিন্ট

 

এছাড়াও BanglaFact পিকনিকে গিয়ে সুমনের মৃত্যু হয়েছে দাবি করলেও, আওয়ামী লীগের কর্মসূচীতে গিয়ে পুলিশ এবং বিএনপি কর্মীদের ধাওয়া খেয়ে পানিতে ঝাপ দিয়ে নিহত হওয়ার তথ্য উঠে এসেছে বিস্তারিত তদন্তে।

সেদিনের ঘটনাক্রম

২২ জুন দুপুরে যুবলীগ এবং ছাত্রলীগের একটি দল তুরাগ নদের মাঝখানে ট্রলারে শপথ নেয়ার ভিডিও ফ্যাক্ট-চেক জোন এর হাতে এসেছে যা আওয়ামী লীগের অফিসিয়াল পেজেও পাওয়া যায়। ভিডিও লিংক

এই ভিডিওতে থাকা দলের ব্যক্তিরাই সেদিনই পুলিশের হাতে শপথ শেষে ঘাটে গ্রেফতার হয়েছেন । এসময় বিএনপির নেতাকর্মীরা লাঠি নিয়ে এবং পাথর ছুড়ে আঘাত করেছেন বলে দাবি করেছেন সেদিনের ঘটনাস্থল থেকে পালিয়ে আসা এক আওয়ামী লীগ কর্মী। বিএনপির নেতাকর্মী ও পুলিশ ধাওয়া দিলে আতঙ্কে অনেকেই নদীতে ঝাঁপ দেন, যার মধ্যে ২ জন ব্যক্তির নাম সুমন এবং আরিফ। পরবর্তীতে এই সুমন এবং আরিফের লাশ নদী থেকে উদ্ধার হয়। এই ২ জন ছাড়াও সেদিন বিপ্লব নামে একজন কর্মী নদীতে ঝাঁপ দিয়ে ডুবে নিহত হয়েছেন বলেও তথ্য পাওয়া যায়। দেখুন বিস্তারিত

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত:  ‘ফ্যাক্টচেকিং’ এর নামে গুজব ছড়ালো সরকারি প্রতিষ্ঠান ‘বাংলা ফ্যাক্ট’