ফ্যাক্ট চেকস
“বঙ্গবন্ধু আমলে রেডিও-টিভিতে আজান বন্ধ করে দেয়া হয়”-দাবিটি সত্য নয়! তথ্য এড়িয়ে ন্যারেটিভ প্রতিষ্ঠা: জাসদের প্রতিনিধি সভা ও মূলধারার গণমাধ্যমের ফ্রেমিং! প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার!
আওয়ামী লীগের মিছিল থেকে নিহত যুবককে তাজিয়া মিছিলে নিহত বলে প্রচার করলো যমুনা টিভি!
ফ্যাক্ট চেক

আওয়ামী লীগের মিছিল থেকে নিহত যুবককে তাজিয়া মিছিলে নিহত বলে প্রচার করলো যমুনা টিভি!

সুমন আহমেদ চৌধুরী নামক এক যুবককে গত ২৬শে জুন তাজিয়া মিছিলের পাশে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে যমুনা টিভি।

ফ্যাক্ট-চেক

যমুনা টিভির প্রকাশিত সংবাদটি অসত্য। ফ্যাক্ট-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে তাজিয়া মিছিলে নয়, বরং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকার ৫৩ নম্বর ওয়ার্ডে তুরাগ নদের পাড়ে মিছিল থেকে নিখোঁজ হন সুমন। গত ২৬ জুন সকালে তুরাগ নদ থেকে সুমনের লাশ উদ্ধার হয়। সুমনের মিছিলের ভিডিও

সুমনের প্রোফাইলে মিছিলের ভিডিও

 

প্রসঙ্গত যমুনা টিভি মিথ্যা সংবাদ প্রচার করে কোন রকম দুঃখপ্রকাশ বা সংযুক্তি ছাড়াই ইতিমধ্যেই সেই নিউজ সরিয়ে ফেলেছে।

সেই নিউজ সরিয়ে ফেললেও গুগলে রয়ে গেছে ফুটপ্রিন্ট

 

জানা গেছে, ২৬ জুন তাজিয়া মিছিলের পাশে একজন খুন হয়েছেন। তবে তিনি সুমন নন। সেই ব্যক্তির পরিচয় এখনো উদ্ঘাটিত হয় নি। ভিডিও

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: তাজিয়া মিছিল থেকে সুমন আহমেদ নিহত হওয়ার সংবাদটি মিথ্যা!