ফ্যাক্ট চেকস
‘রোনালদোকে খেলাতে গনসালো রামোস সুযোগ পেল না”-পর্তুগালের সাবেক কোচের ভুয়া উক্তি ছড়ালো যমুনা টিভি! ‘জুলাইতে জানালার পাশে দাঁড়িয়ে নিহত শিশু’-সাজানো ভিডিওকে জুলাইয়ের আসল ভিডিও বলে প্রচার! “বিপ্লবীরা বিনয়ী হলে গণশত্রুরা বিধ্বংসী হয়ে ওঠে!”-উক্তিটি ফিদেল ক্যাস্ত্রোর নয় তারেক রহমানের মিথ্যাচার: সরকারি হিসাবে ৮৪৮, বক্তব্যে ২ হাজার! জুলাই নিহতের সংখ্যা নিয়ে প্রশ্ন ‘রাক্ষসের মত খান, আয়নায় নিজেকে দেখে নিজেই ভয় পান হালান্ড’! ভাইরাল ভিডিওটি এআই দ্বারা নির্মিত ‘জুলাই আন্দোলনের ভিডিও’ বলে এআই ভিডিও প্রচার করলো বিএনপির নেতাকর্মী ‘আওয়ামী লীগে ১০৮০, বিএনপিতে ৭০০, জামাতে ৩৩ জন রাজাকার’,-জামাত এমপি গাজী নজরুলের দাবিটি ‘মিথ্যা’
মুক্তিযোদ্ধার তালিকায় ফজলুর রহমানের নাম না থাকার দাবিটি গুজব!
ফ্যাক্ট চেক

মুক্তিযোদ্ধার তালিকায় ফজলুর রহমানের নাম না থাকার দাবিটি গুজব!

বিএনপি’র এমপি “এডভোকেট ফজলুর রহমানের নাম মুক্তিযোদ্ধা তালিকায় নেই” দাবি করে সোশ্যাল মিডিয়ায় ফটোকার্ড ছড়িয়েছে Narrative (লিংক), Bongo graph, Azadir Dak-আজাদীর ডাক (লিংক), Jono Pulse (লিংক), Rajshahi University News24 (লিংক) সহ একাধিক ফেসবুক পেইজ।

ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে , ফজলুর রহমানের নাম তালিকায় না থাকার দাবিটি মিথ্যা।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইট mis.molwa.gov.bd তে মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষিত আছে এবং তা সকলের জন্য উন্মুক্ত। উক্ত তালিকায় ঢাকা বিভাগের অধীনে কিশোরগঞ্জ জেলার ইটনার মুক্তিযোদ্ধাদের তালিকার ৩য় পাতায় ফজলুর রহমানের নাম রয়েছে।

ফজলুর রহমানের মুক্তিযোদ্ধা নাম্বার ০১৪৮০০০২০৪০। মুক্তিযোদ্ধার সমর্থনে প্রমাণক / তথ্য হিসেবে উল্লেখ করা হয়েছে লাল মুক্তিবার্তা নম্বর ১১৭০৬০১৩৪ এবং বেসামরিক গেজেট নম্বর ১৯৮৯  দেখুন

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: মুক্তিযোদ্ধার তালিকায় ফজলুর রহমানের না থাকার দাবিটি গুজব।