ফ্যাক্ট চেকস
টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতা সেজে ফেসবুকে পদত্যাগ, বাস্তবে তারা সবাই বিএনপিপন্থী এক্টিভিস্ট। কেউই গোপালগঞ্জের নন! “কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্ট রায়”-প্রধান বিচারপতির নামে ভুয়া উক্তি ছড়ালো একাধিক মিডিয়া! ‘শেখ মুজিবকে জাতির পিতা না বলায় মাথা কেটে ফুটবল বানানোর’ কাল্পনিক গল্প বললেন আব্দুল হাই সিকদার! ‘আমির হামজার ফাঁস হওয়া অডিও ক্লিপটি এআই জেনারেটেড’: দাবিটি মিথ্যা ‘যে হামলার ভিডিও করতে গিয়ে নিহত হন তৌফিক’ দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি মিরপুরের ভিন্ন ঘটনার! ৭৪ এর দুর্ভিক্ষের মধ্যে বঙ্গবন্ধুর পুত্রদ্বয়ের বিয়ে হওয়ার দাবিটি সত্য নয় ফরাসি রাজনীতিবিদের উপর ময়দা ছুড়ে মারার ঘটনাকে ড. ইউনুসের উপর হামলা বলে প্রচার!
‘শাপলা চত্বর’ এর ছবি দাবিতে এআই ছবি প্রচার!
ফ্যাক্ট চেক

‘শাপলা চত্বর’ এর ছবি দাবিতে এআই ছবি প্রচার!

শাপলা চত্বরের ৫ মে, ২০১৩ এর ছবি দাবিতে এআই জেনেরেটেড ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

Barrister A S M Shahriar Kabir নামক প্রায় ৩ লক্ষাধিক মেম্বারের গ্রুপে Mohammad Rasel নামক একজন “৫-ই মে, ২০১৩ || শাপলাচত্বর” ক্যাপশান দিয়ে শাপলা চত্বরের একটি ছবি শেয়ার করেছেন। দেখুন

ফ্যাক্ট-চেক জোন এর ফরেনসিক বিশ্লেষণে দেখতে পেয়েছে, ছবিটি আসলে এআই। এছাড়াও ছবিটিতে শাপলা চত্বরের পাশে ফ্লাইওভার দেখানো হয়েছে, যার কোন অস্তিত্ব নেই।

এই একই ছবি Md. Nilu Miah নামক প্রোফাইল থেকে আপলোড করা হয়, যা আবার  ‘প্রাক্তন’ নামক একটি পেজ থেকে “এই অসহায় মানুষদের বিচার কি হবে” ক্যাপশানে শেয়ার করা হয়েছে। পেজটির ফলোয়ার ১ মিলিয়নের উপরে। ্দেখুন

একই ক্যাপশানে ‘নিকোটিন শহর彡’ নামক প্রায় ১.৫ মিলিয়ন ফলোয়ারের পেজ থেকেও এই পোস্ট শেয়ার করা হয়। দেখুন

 

 

একই ছবি পোস্ট করেন Md. Mizan নামক আরেক ব্যবহারকারী৷  দেখুন

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত- ‘শাপলা চত্বর’ এর ছবি দাবিতে প্রচারিত ছবিটি এআই। 

·