ফ্যাক্ট চেকস
টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতা সেজে ফেসবুকে পদত্যাগ, বাস্তবে তারা সবাই বিএনপিপন্থী এক্টিভিস্ট। কেউই গোপালগঞ্জের নন! “কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্ট রায়”-প্রধান বিচারপতির নামে ভুয়া উক্তি ছড়ালো একাধিক মিডিয়া! ‘শেখ মুজিবকে জাতির পিতা না বলায় মাথা কেটে ফুটবল বানানোর’ কাল্পনিক গল্প বললেন আব্দুল হাই সিকদার! ‘আমির হামজার ফাঁস হওয়া অডিও ক্লিপটি এআই জেনারেটেড’: দাবিটি মিথ্যা ‘যে হামলার ভিডিও করতে গিয়ে নিহত হন তৌফিক’ দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি মিরপুরের ভিন্ন ঘটনার! ৭৪ এর দুর্ভিক্ষের মধ্যে বঙ্গবন্ধুর পুত্রদ্বয়ের বিয়ে হওয়ার দাবিটি সত্য নয় ফরাসি রাজনীতিবিদের উপর ময়দা ছুড়ে মারার ঘটনাকে ড. ইউনুসের উপর হামলা বলে প্রচার!
টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতা সেজে ফেসবুকে পদত্যাগ, বাস্তবে তারা সবাই বিএনপিপন্থী এক্টিভিস্ট। কেউই গোপালগঞ্জের নন!
ফ্যাক্ট চেক

টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতা সেজে ফেসবুকে পদত্যাগ, বাস্তবে তারা সবাই বিএনপিপন্থী এক্টিভিস্ট। কেউই গোপালগঞ্জের নন!

সম্প্রতি গোপালগঞ্জে চলমান আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে নিজেকে আওয়ামী লীগের নেতা দাবি করা একাধিক ব্যক্তিকে ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিতে দেখা গেছে। এই ব্যক্তিরা নিজের দল আওয়ামী লীগ দ্বারা নিজের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের অভিযোগ তুলেছেন।

ফ্যাক্ট-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে, এই ব্যক্তিরা কেউই আওয়ামী লীগের নেতা কর্মী নন। এমনকি এরা গোপালগঞ্জের বাসিন্দাও নন। এরা সবাই মূলত বিএনপিপন্থী একটিভিস্ট।

SM Mukul নামক ব্যক্তি ফেসবুকে লিখেছেন, “ আমি এস এম মুকুল, টুঙ্গিপাড়া যুবলীগের আহ্বায়ক। আমার নীজ দল লীগ কর্তৃক আমার নীজেরই ঘরবাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার কারণে আমি বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমানে পদ থেকে পদত্যাগ করলাম।“ পোস্ট লিংক

তবে বাস্তবে SM Mukul আওয়ামী লীগের কোন পদে কখনোই ছিলেন না। টুংগিপাড়া আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের একাধিক সুত্র থেকে বিষয়টি নিশ্চিত করেছে ফ্যাক্ট-চেক জোন। ইতিমধ্যেই নিজেকে আওয়ামী লীগ দাবি করে করা ভাইরাল পোস্টটির আইডিটি ডিজেবেল হয়ে গেছে বলে তিনি দাবি করেছেন। তবে বিদ্যমান আরেকটি আইডিতেও নিয়মিত বিএনপির একটিভিজম করতে তাকে দেখা গেছে। উল্লেখ্য তার ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে সংবাদ প্রকাশ করে চ্যানেল ২৪। ইতিমধ্যেই তারা সেই সংবাদ সরিয়েও ফেলেছে।

চ্যানেল ২৪ এ প্রকাশিত মুকুলের ফটোকারড

 

বিএনপির হয়ে নিয়মিত এক্টিভিজম করেন মুকুল

 

Engineer Nokib Hassan নামক ব্যক্তি নিজেকে ছাত্রলীগের আহ্বায়ক দাবি করে হুবহু একই ধরনের পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন ফেসবুকে। পোস্ট লিংক

তবে তিনি মূলত তেজগাও থানা ছাত্রদলের রাজনীতি করেন। ১৭ মার্চ ২০২৫ তারিখে আপলোড করা তার প্রোফাইল কাভার ফটোতে ‘সবার আগে বাংলাদেশ’ ব্যানারে শোভা পাচ্ছে জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমান। এছাড়াও তার আইডিতে নিয়মিতই বিএনপির নানা একটিভিজম করতে দেখা যায়।

তেজগাও থানা ছাত্রদলের কর্মী নকিব

Mustafa Kamal Arman নামক ব্যক্তি নিজেকে টুংগিপাড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক দাবি করে একই ভাষায় পোস্ট দিয়ে ফেসবুকে ‘পদত্যাগের’ ঘোষণা দেন। এই ব্যক্তিও নিয়মিত বিএনপির পক্ষে একটিভিজম করেন। পোস্ট লিংক

বিএনপির হয়ে দীর্ঘকাল একটিভিজম করেছেন মোস্তফা কামাল

একইভাবে, Md Saif Uddin, রমজান আলী, MD Sohel Rana, নামক ব্যক্তিদেরকেও হুবই একই স্ট্যাটাস দিয়ে ফেসবুকে ‘পদত্যাগ’ করতে দেখা গেছে।

Md Saif Uddin গোপালগঞ্জের টুংগিপাড়ার বাসিন্দা নন। তিনি কুমিল্লা দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

রমজান আলীর প্রোফাইল ঘুরে দেখা গেছে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর কভার ফটো, যা গত ১লা সেপ্টেম্বর আপলোড করা হয়। তিনি নিয়মিত বিএনপির এক্টিভিজম করেন। তিনি বিএনপির হয়ে Counter Narrative Cell এবং Team Nationalist Voice নামে দুটি অনলাইন সেলের সাথে জড়িত।

বিএনপির হয়ে নিয়মিত এক্টিভিজম করেন রমজান

অন্যদিকে MD Sohel Rana প্রোফাইলে বায়োতে লিখা ‘Bangladesh Nationalist’। তিনিও নিয়মিত বিএনপির হয়ে একটিভিজম করে থাকেন।