ফ্যাক্ট চেকস
টুঙ্গিপাড়ার আওয়ামী লীগ নেতা সেজে ফেসবুকে পদত্যাগ, বাস্তবে তারা সবাই বিএনপিপন্থী এক্টিভিস্ট। কেউই গোপালগঞ্জের নন! “কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্ট রায়”-প্রধান বিচারপতির নামে ভুয়া উক্তি ছড়ালো একাধিক মিডিয়া! ‘শেখ মুজিবকে জাতির পিতা না বলায় মাথা কেটে ফুটবল বানানোর’ কাল্পনিক গল্প বললেন আব্দুল হাই সিকদার! ‘আমির হামজার ফাঁস হওয়া অডিও ক্লিপটি এআই জেনারেটেড’: দাবিটি মিথ্যা ‘যে হামলার ভিডিও করতে গিয়ে নিহত হন তৌফিক’ দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি মিরপুরের ভিন্ন ঘটনার! ৭৪ এর দুর্ভিক্ষের মধ্যে বঙ্গবন্ধুর পুত্রদ্বয়ের বিয়ে হওয়ার দাবিটি সত্য নয় ফরাসি রাজনীতিবিদের উপর ময়দা ছুড়ে মারার ঘটনাকে ড. ইউনুসের উপর হামলা বলে প্রচার!
“কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্ট রায়”-প্রধান বিচারপতির নামে ভুয়া উক্তি ছড়ালো একাধিক মিডিয়া!
মিথ্যা

“কাদের মোল্লার ফাঁসির রায় ইতিহাসের নিকৃষ্ট রায়”-প্রধান বিচারপতির নামে ভুয়া উক্তি ছড়ালো একাধিক মিডিয়া!

যুদ্ধাপরাধী কাদের মোল্লার বিচারকে নিকৃষ্ট ‘আখ্যা’ দিয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর একটি উক্তি বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত হয়েছে। একাধিক মিডিয়ায় প্রচারিত বক্তব্যটি ছিল এরকম-,‘সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া ইতিহাসের নিকৃষ্ট ঘটনা। বিচারপতি হিসেবে এই চেয়ারে বসে যে রায় দেওয়া হয়েছে, তা লজ্জার।’ মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিনুজ্জামান ফারুকের যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল শুনানির সময় তিনি এ মন্তব্য করেন বলে মিডিয়ার খবরে জানা যায়।

আলোচ্য উক্তিটি প্রকাশ করেছে আমার দেশ, দ্যা ঢাকা ডায়েরী,  বাংলা এডিশন, জাগো নিউজ সহ একাধিক মিডিয়া।

 

ফ্যাক্ট-চেক

প্রধান বিচারপতির নামে ছড়ানো এই উক্তিটি ‘ভুয়া’। তিনি এই ধরনের কোন উক্তি করেন নি।

এ প্রসঙ্গে আলোচিত আমিনুজ্জামান ফারুক মামলার আসামী পক্ষের আইনজীবি আইনজীবি শিশির মনির  তার ফেসবুক প্রোফাইলে বলেন, “আমি চলমান মামলার আইনজীবী ছিলাম। পর পর তিনদিন শুনানি হয়েছে। মাননীয় প্রধান বিচারপতি এই ধরনের কোন মন্তব্য করেননি। গনমাধ্যমে রিপোর্ট প্রকাশ করার আগে যাচাই-বাছাই করা উচিত। অন্যথায় গনমাধ্যমের বিশ্বাসযোগ্যতা (Credibility) দিন দিন হ্রাস পেতে পারে।” শিশির মনিরের বক্তব্যের লিংক

এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটরের দপ্তর থেকেও প্রেস রিলিজ দেয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়,” গতকাল অথবা আজ কাদের মোল্লার সংক্ষিপ্ত রায়ের ফাঁসি দেয়াকে ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা” মর্মে প্রধান বিচারপতি কোন মন্তব্য করেননি। মাননীয় প্রধান বিচারপতিকে উদ্বৃত্ত করে যে সংবাদ গণমাধ্যমে প্রচারিতে হয়েছে বা হচ্ছে তা অসত্য এবং বিভ্রান্তিকর।” চীফ প্রসিকিউটরের বক্তব্য

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত- প্রধান বিচারপতির নামে প্রচারিত বক্তব্যটি ‘ভুয়া’