ফ্যাক্ট চেকস
প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার! আদানির বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিল যুগান্তর “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন
‘বন্যায় ইউনুসের দশ হাজার কোটি টাকার সহায়তা’,-স্যাটায়ার পোস্টকে সত্য ভেবে শেয়ার দিচ্ছেন ইউনুসপন্থী এক্টিভিস্টরা!
ফ্যাক্ট চেক

‘বন্যায় ইউনুসের দশ হাজার কোটি টাকার সহায়তা’,-স্যাটায়ার পোস্টকে সত্য ভেবে শেয়ার দিচ্ছেন ইউনুসপন্থী এক্টিভিস্টরা!

সম্প্রতি চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের সহায়তায় নিজের আন্তর্জাতিক ভাবমূর্তি ব্যবহার করে দশ হাজার কোটি টাকা নিয়ে এসেছেন ইউনুস, এরকম দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে।

Quazi Tanbinলিখেছেন , “অধ্যাপক ইউনুস চট্টগ্রামেরই সন্তান।দেশজুড়ে এই মুহূর্তে বন্যা চলছে, বিশেষত চট্টগ্রামে।স্থানীয় লোকজনের সাথে কথা বলে,-চট্টগ্রামের বন্যাপ্লাবিত অঞ্চলে ওঁর কর্মযজ্ঞের কথা শুনে— চক্ষু রীতিমতো চড়কগাছ হয়েছে।নিজের আন্তর্জাতিক ভাবমূর্তি ব্যবহার করে চট্টগ্রামের বন্যার্তদের জন্য মানুষটা ইউএসএ, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড এবং নরওয়ের কাছে হাত পেতে দশ হাজার কোটি টাকা নিয়ে এসেছেন; খরচ করে চলছেন বানভাসী মানুষের কল্যাণে।ইতালি, পোল্যান্ড এবং ডেনমার্ক থেকে আনবেন আরও তিন হাজার কোটি।” পোস্টে আরো দাবি করা হয়েছে ইউনুস সেন্টার ঘনিষ্ঠ লামিয়া মোরশেদ, নুরজাহান বেগম এবং তাসনিম জারাকেও বন্যার্তদের সহায়তায় নামিয়ে দিয়েছেন ইউনুস। পোস্ট লিংক, archive

 

পোস্টটি এই পর্যন্ত ১৮০০ বারেরও অধিক শেয়ার হয়েছে। পোস্টটিতে লাইক, কমেন্ট করা হয়েছে ৬ হাজারেরও অধিকবার। অধিকাংশ ব্যক্তিই ইউনুসকে প্রশংসায় ভাসিয়েছেন। একই ধরনের পোস্ট কপি পেস্ট করা হয়েছে এখানে, এখানে, এখানে

‘দ্যা পিপল’ নামক এক নিউজ পোর্টালে এই সংক্রান্ত খবর ছাপানো হয়েছে। লিংক,archive

 

ফ্যাক্ট-চেক

ড ইউনুসের কথিত সহায়তার দাবিগুলো সত্য নয়। ফ্যাক্ট-চেক জোন অনুসন্ধান করে দেখেছে, ড ইউনুসের পক্ষ থেকে এই ধরনের কোন কার্যক্রম পরিচালনা করা হয়নি। ইউনুস সেন্টারের অফিসিয়াল পেজেও এই ধরনের কার্যক্রমের কোন আপডেট নেই। কোন স্বীকৃত গণমাধ্যমেও এই সংক্রান্ত কোন খবর ছাপানো হয়নি।

অনুসন্ধানে দেখা গেছে, রম্যলেখক আখতারুজ্জামান আজাদের একটি স্যাটায়ারধর্মী লেখাকে না বুঝেই সত্য ধরে নিয়ে কপি পেস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছেন ইউনুসপন্থী এক্টিভিস্টরা। আখতারুজ্জামানের লেখা

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত:  বন্যায় ইউনুসের দশ হাজার কোটি টাকার সহায়তার দাবিটি সত্য নয়।