ফ্যাক্ট চেকস
প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার! আদানির বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিল যুগান্তর “আমেরিকায় ১ মিনিট লোডশেডিং হলে লক্ষ লক্ষ ধর্ষণ হবে”–শিবির নেতা ফরহাদের দাবিটি ভিত্তিহীন
আসামের শিক্ষক প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবি করে গুজব ছড়ালেন ‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার
ফ্যাক্ট চেক

আসামের শিক্ষক প্রশিক্ষণের ভিডিওকে বাংলাদেশের দাবি করে গুজব ছড়ালেন ‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগ আমলের শিক্ষা ব্যবস্থার উদাহরণ হিসেবে ‘আমার দেশে’ এর স্টাফ রিপোর্টার Rakib Hossain শিক্ষকদের প্রশিক্ষণের একটি কর্মসূচীর ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি শ্রেণীকক্ষে একদল শিক্ষক ‘টিলিং টিলিং সাইকেল চলাই’ শীর্ষক একটি ছড়া আবৃত্তির মাধ্যমে শারিরীক নানা অঙ্গভঙ্গির মাধ্যমে প্রশিক্ষণ নিচ্ছেন। ভিডিও লিংক 

‘আমার দেশ’ এর স্টাফ রিপোর্টার রাকিব হোসেন এর প্রোফাইল থেকে নেয়া

ফ্যাক্ট-চেক

ভিডিওটি বাংলাদেশের নয়। ভারতের আসামের শিক্ষক প্রশিক্ষণের এই ভিডিওকে বাংলাদেশের দাবিতে প্রচার করা হচ্ছে।

ভিডিওটির কিছু স্টিল ইমেজ সার্চ করে ফেসবুকে Ratan Lal Saha নামের একজন ভারতীয়র পেজে ভিডিওটি (আর্কাইভ) খুঁজে পাওয়া যায়।

গত ২০২৩ সালের  ১৭ নভেম্বর জনাব রতন লাল সাহা ভিডিওটি তার প্রোফাইলে প্রকাশ করে তার ক্যাপশনে জানিয়েছেন এটি FLN Training প্রোগ্রামে তার প্রশিক্ষণ দেওয়ার ভিডিও। রতন লাল সাহা একজন শিক্ষক, যিনি Joyful Learning Activity Base এর মাধ্যমে আনন্দদানের মাধ্যমে শিক্ষাদান কার্যক্রমের জন্য পরিচিত।

আসামের এই ভিডিওটি বছরখানেক আগেও বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণের ভিডিও দাবি করে ভাইরাল হয়েছিল। 

ভিডিওতে আবৃত্তি করা ‘টিলিং টিলিং চাইকেল চলাই’ ছড়াটিও বাংলাদেশের বা বাংলা নয়। এটি অসমীয়া ছড়া। আসামের প্রথম শ্রেণির পাঠ্যপুস্তক Ankuran (অংকুরান) এর ৪২তম পৃষ্ঠায় টিলিং টিলিং নামের ছড়াটি অন্তর্ভুক্ত রয়েছে।

অসমীয়া পাঠ্যপুস্তকে টিলিং টিলিং ছড়াটি

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: ‘টিলিং টিলিং চাইকেল চলাই’ শীর্ষক শিক্ষক প্রশিক্ষণের ভিডিওটি বাংলাদেশের নয়।