ফ্যাক্ট চেকস
“বঙ্গবন্ধু আমলে রেডিও-টিভিতে আজান বন্ধ করে দেয়া হয়”-দাবিটি সত্য নয়! তথ্য এড়িয়ে ন্যারেটিভ প্রতিষ্ঠা: জাসদের প্রতিনিধি সভা ও মূলধারার গণমাধ্যমের ফ্রেমিং! প্রেমিক এবং সহপাঠীদের দ্বারা ধর্ষণকে ট্রাইব্যুনালে ‘আওয়ামী লীগ নেতা দ্বারা ধর্ষণের গল্প’ হিসেবে উপস্থাপন! “বাকশালের সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন শেখ মনি”- শফিকুলের এই দাবি মিথ্যা ‘ঢাকেশ্বরী মন্দিরের জমি আওয়ামী লীগ দখল করেছে’; স্বরাষ্ট্রমন্ত্রীর এমন দাবি সত্য নয়! ৬ মাসের মধ্যেই মালয়েশিয়াতে যাবে ২ লাখ জানালেন প্রতিমন্ত্রী, মালয়েশিয়ার প্রত্যাখান! মাথাবিহীন নারীর লাশ: বিদেশী ওয়েবসাইট থেকে সংগৃহীত ছবিকে নাটোর আওয়ামী লীগের নেত্রীর হত্যাকান্ড দাবিতে গুজব প্রচার!
‘শেখ হাসিনা মাথাপিছু দেড়শো কোটি টাকার ঋণ রেখে গেছে’- ইকবাল হাসান টুকুর এই দাবিটি সত্য নয়!
ফ্যাক্ট চেক

‘শেখ হাসিনা মাথাপিছু দেড়শো কোটি টাকার ঋণ রেখে গেছে’- ইকবাল হাসান টুকুর এই দাবিটি সত্য নয়!

২৫ শে মে সিরাজগঞ্জে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন,” আজকে হিসাব করতে বসেছিলাম, বাংলাদেশের ২০ কোটি মানুষের ওপর হাসিনা মাথাপিছু দেড়শ কোটি টাকার ঋণ করে গেছে।প্রত্যেক মানুষের মাথায় দেড়শ কোটি টাকার ঋণের বোঝা চাপিয়ে গেছে।” দেখুন এখানে, ভিডিও

ফ্যাক্ট-চেক:

ফ্যাক-চেক জোন এর অনুসন্ধানে দেখা গেছে ইকবাল হাসান মাহমুদ টুকুর এই দাবিটি সত্য নয়। ২০২৪ সালের আগস্টে দেশের মোট মাথাপিছু ঋণ ছিল ১ লাখ ৬ হাজার ৯৯৯ টাকা।

আওয়ামী লীগ সরকারের পতনের পর কেন্দ্রীয় ব্যাংক থেকে জানা যায় বাংলাদেশের ঋণ রয়েছে ১৮ লাখ কোটি টাকার বেশি। বিবিএসের জনশুমারি ও গৃহগণনার সর্বশেষ তথ্য বলছে, দেশের মোট জনসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজারে। সেই হিসেবে স্থিতি ঋণের সঙ্গে দেশের মোট জনসংখ্যা ভাগ দিলে মাথাপিছু ঋণ দাঁড়ায় ১ লাখ ৬ হাজার ৯৯৯ টাকা। দেখুন এখানে, এখানে, এখানে

প্রসঙ্গত, অন্তর্বর্তী আমলে ঋণ বেড়ে বর্তমানে দেশের প্রতি নাগরিকের মাথাপিছু ঋণ দাঁড়িয়েছে প্রায় এক লাখ ২৬ হাজার টাকা।

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত : ‘শেখ হাসিনা মাথাপিছু দেড়শো কোটি টাকার ঋণ রেখে গেছে’- ইকবাল হাসান টুকুর এই দাবিটি সত্য নয়!