ফ্যাক্ট চেকস
শেখ হাসিনার পাশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার ‘পায়ের উপর পা তুলে’ বসা ছবিটি এডিটেড!
ফ্যাক্ট চেক

শেখ হাসিনার পাশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার ‘পায়ের উপর পা তুলে’ বসা ছবিটি এডিটেড!

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার একটি ছবি ভাইরাল হয়েছে।  ছবিটিতে দেখা যায়, প্রণয় ভার্মা শেখ হাসিনার পাশে ‘পায়ের উপর পা তুলে’ বসেছেন৷

বিএনপি পন্থী একটিভিস্ট Talukdar Muhammad Roni লিখেছেন, “ইন্ডিয়া ছিল হাসিনার মুনিব তাই তখন হাসিনার সামনে এভাবেই পায়ের উপর পা তুলে বসত, আর এখন তারেক রহমানের সামনে কিভাবে বসে দেখেন একেই বলে গনতন্ত্রের পাওয়ার।” পোস্ট লিংক ,আর্কাইভ লিংক

একই ধরনের পোস্ট দেখা গেছে এখানেএখানে, এখানে, এখানে

ফ্যাক্ট-চেক

ফ্যাক্ট-চেক জোনের অনুসন্ধানে দেখা গেছে, শেখ হাসিনার সাথে প্রণয় ভার্মার ছবিটি এডিটেড।

একাধিক এআই ডিটেকশন টুলস দিয়ে বিশ্লেষণে  প্রণয় ভার্মার পায়ের উপর পা তুলে বসা ছবিটি সর্বোচ্চ ৯৯% পর্যন্ত  এআই দ্বারা এডিটেড হওয়ার সম্ভাবনা পাওয়া যায় !

 

মূলত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে প্রণয় ভার্মার পুরনো একটি ছবিকে এডিট করে এই ছবিটি ছড়ানো হয়েছে। রিভার্স ইমেজ সার্চ করলে ২০২৩ সালের ২৯ জুলাই ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ইনস্টাগ্রাম hcidhaka তে মূল ছবিটি খুঁজে পাওয়া যায়৷

ছবিটি বিশ্লেষণ করলে দেখা যায়- শেখ হাসিনার শাড়ি, পাশে টেবিলের ওপর রাখা টিস্যু বক্স, হ্যান্ড ওয়াশ, নিচের শো-পিস, প্রণয় ভার্মার পোশাক প্রতিটি উপাদান মিলে যায়৷ প্রটোকল অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা সবসময় ডানদিকে বসতেন৷ তবে বিএনপিপন্থী একটিভিস্ট দ্বারা প্রচারিত ছবিটিতে ‘মিরর ইফেক্ট’ দিয়ে শেখ হাসিনাকে বাম দিকে এবং প্রণয় ভার্মাকে ডানদিকে উল্টে দেয়া হয়েছে। মূল পোস্টের ইনস্টাগ্রাম লিংক

এক্স হ্যান্ডেলে মূল পোস্ট

 

ফ্যাক্ট-চেক জোন সিদ্ধান্ত: শেখ হাসিনার পাশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার ‘পায়ের উপর পা তুলে’ বসা ছবিটি এডিটেড!