উৎস: ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন ব্যক্তিগত প্রোফাইল এবং রিলস। দেখুন , [ এখানে ] [ এখানে ] [ এখানে ]
ঘটনার প্রেক্ষাপট
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লন্ডনের একটি নাইটক্লাবে এক বাংলাদেশি তরুণীর নাচের ভিডিও ব্যাপক ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়, বলিউডের হিন্দি গানের তালে এক তরুণী নাচছেন। ভিডিওটি কেন্দ্র করে জনমনে কৌতূহল ও বিতর্কের সৃষ্টি হয়। FactCheckZone এই ভিডিওটির সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে দেখেছে।
যাচাই প্রক্রিয়া ও প্রাপ্ত তথ্যসমূহ
ভিডিওর উৎস ও সময়রেখা: ভিডিওটি মূলত লন্ডনের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ‘Masti Nights UK’-এর অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ (@mastinightsuk) থেকে ভাইরাল হয়েছে। তারা লন্ডনে দক্ষিণ এশীয় মিউজিক ও নাইটলাইফ ইভেন্ট আয়োজন করে।
ভিডিওর মূল উৎস এবং লিংক
ভিডিওটি মূলত Masti Nights UK নামক একটি ইভেন্ট অর্গানাইজারের অফিশিয়াল
স্থান: Studio 338, London.
অনুসন্ধানে দেখা যায়, লন্ডনের ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা ‘Masti Nights UK’ তাদের অফিসিয়াল ইনস্টাগাম এবং ফেসবুক পেজে ভিডিওটি সর্বপ্রথম ১০ অক্টোবর ২০২৪ তারিখে পোস্ট করেছিলো । ক্যাপশনে লেখা ছিল: “Bollywood takeover at @studio338 😍…”। তখন ভিডিওটি সীমিত পরিসরে থাকলেও ব্যাপক প্রচার পায়নি।

পরবর্তীতে, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আয়োজক সংস্থাটি তাদের নতুন ইভেন্টের প্রচারণার (Ads) উদ্দেশ্যে এই পুরনো ফুটেজটি পুনরায় রিলিজ করে। তিনটি পৃথক ভিডিওতে একই তরুণীকে ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যায়।

আর্কাইভ ছবি লিংক: [এখানে ক্লিক করে দেখুন ]
ব্রোকেন লিংক প্রমাণ: [ এখানে দেখুন ]
আমরা FactCheckZone এর মাধ্যমে ইতমধ্যে ‘Masti Nights UK’- ইভেন্ট কোম্পানীর অফিশিয়াল ইমেইলে ভিডিওগুলো সরিয়ে ফেলার কারন জানতে চেয়ে মেইল করেছি । আমরা জানতে চেয়েছি, ভিডিওটি কি এখন ডিলিট করা হয়েছে নাকি প্রাইভেসির কারণে সরিয়ে রাখা হয়েছে? এই পরিবর্তনের (রিমুভ/প্রাইভেট) পেছনে বিশেষ কোনো কারণ আছে কি?আয়োজকদের কাছে আমরা স্পষ্ট করেছি যে, এই ভিডিওটি যাতে রাজনৈতিক বা ব্যক্তিগত অপপ্রচারে ব্যবহৃত না হয়, তাই আমরা এর মূল প্রেক্ষাপট জানতে চাইছি। মেইলের স্ক্রিনশট দেখুন এখানে [ Inquiry regarding video content mail ]
ভিডিওর ক্যাপশন এবং ব্যাকগ্রাউন্ড বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি লন্ডনের বিখ্যাত ক্লাব ‘Studio 338’-এ আয়োজিত একটি ‘Bollywood Night’ ইভেন্ট ছিল। গুগল সার্চের ক্যাশ মেমোরি এবং মেটাডেটা বিশ্লেষণ করে দেখা যায়, ভিডিওটি সরিয়ে ফেলার আগে তা হাজার হাজার ভিউ অর্জন করেছিল।

বর্তমানে ছবিগুলো সরিয়ে ফেলা হলেও Masti Nights UK এর অফিশিয়াল ফেসবুক থেকে পাওয়া আমাদের কাছে থাকা উচ্চ রেজোলিউশনের ছবি এবং ভিডিওর স্টিল ফ্রেম বিশ্লেষণ করে আমরা জাইমা রহমানকে শনাক্ত করেছি।

ভিডিওর লিংকে দেখুন ( বর্তমানে সরিয়ে ফেলা হয়েছে ) ।

ভিডিওটি নিয়ে বিতর্ক শুরু হওয়ার পর Masti Nights UK তাদের পেজ থেকে মূল ভিডিওগুলো সরিয়ে নিয়েছে বা প্রাইভেট করে রেখেছে। বর্তমানে গুগল সার্চে এই ভিডিওগুলোর লিংক দেখালেও ক্লিক করলে ‘Content Not Found’ দেখাচ্ছে। তবে আমাদের সংগ্রহে থাকা ডিজিটাল ফুটপ্রিন্ট এবং ওয়েব আর্কাইভ ভিডিওর অস্তিত্ব প্রমাণ করে।





