আওয়ামী যুবলীগে সভাপতি বলতে কোন পদবীই নাই
১. দাবির সারসংক্ষেপ
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি শেয়ার করে দাবি করা হচ্ছে, “জননেত্রী শেখ হাসিনার জরুরি সিদ্ধান্তে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।” এই খবরের সাথে একটি ভিডিও ক্লিপও প্রচার করা হচ্ছে যেখানে তাকে দোয়া চাইতে দেখা যায়।
২. দাবির উৎস ও প্রেক্ষাপট
এই ঘোষণার সূত্রপাত ‘Jahangir Alam‘ নামীয় একটি ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি এবং ‘Dr. Selina Hayat Ivy’ নামীয় একটি ভুয়া প্রোফাইল থেকে। রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে এই বানোয়াট তথ্যটি প্রচার করা হচ্ছে।
৩. ফ্যাক্ট-চেকিং অনুসন্ধান
ক. আওয়ামী যুবলীগে সভাপতি বলতে কোন পদবী নাই:
বাংলাদেশ আওয়ামী যুবলীগের গঠনতন্ত্র অনুযায়ী সংগঠনের সর্বোচ্চ পদের নাম **’চেয়ারম্যান’**, ‘সভাপতি’ নয়। **বাংলাদেশ আওয়ামী লীগের নীতি নির্ধারনী পর্যায়ের একজন শীর্ষ নেতা** ফ্যাক্ট চেক জোনকে নিশ্চিত করেছেন যে, যুবলীগে ‘সভাপতি’ নামে কোনো পদবীই নেই। সুতরাং বিজ্ঞপ্তিতে ব্যবহৃত ‘ভারপ্রাপ্ত সভাপতি’ পদবীটিই প্রমাণ করে যে এটি একটি জাল নথি।
খ. ভিজ্যুয়াল ভেরিফিকেশন:
- প্যাড ও লোগো: যুবলীগের আসল প্যাডের লোগো ও জলছাপের সাথে ভাইরাল বিজ্ঞপ্তির স্পষ্ট পার্থক্য রয়েছে। বিজ্ঞপ্তির ফন্ট ও ডিজাইন বানোয়াট।
- স্বাক্ষর: দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের যে স্বাক্ষরটি ব্যবহার করা হয়েছে তা জাল।
গ. সরাসরি যোগাযোগ:
- কেন্দ্রীয় যুবলীগের একজন দ্বায়িত্বশীল শীর্ষ নেতা তাৎক্ষনিকভাবে টেলিফোনে ফ্যাক্ট চেক জোনকে নিশ্চিত করেছেন যে, এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। সংগঠন থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
- প্রচারিত ভিডিওটি জাহাঙ্গীর আলমের পুরনো একটি ভিডিওর অংশবিশেষ ।
- যে ফেসবুক আইডি থেকে দাবি করা হচ্ছে সেটি জানুয়ারি ২০২৬ এ তৈরি করা।
🔍 প্যাড ও প্রেস বিজ্ঞপ্তির কারিগরি বিশ্লেষণ
- প্যাড ডিজাইন: যুবলীগের আসল দাপ্তরিক প্যাডের লোগো পজিশন এবং জলছাপের সাথে ভাইরাল বিজ্ঞপ্তির কোনো মিল নেই। এটি সম্পূর্ণ এডিটেড।
- স্বাক্ষর জালিয়াতি: বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের নাম থাকলেও স্বাক্ষরটি জাল এবং সংগঠনের সাধারণ প্যাটার্ন বহির্ভূত।
- তারিখ বিভ্রাট: বিজ্ঞপ্তিতে ১৪/০৩/২০২৬ তারিখ ব্যবহার করা হলেও কেন্দ্রীয় সাংগঠনিক ডায়েরিতে এমন কোনো এন্ট্রি নেই।
৪. IFCN নীতিমালার আলোকে মূল্যায়ন
আমরা রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে কারিগরি প্রমাণ (প্যাড বিশ্লেষণ) এবং প্রাতিষ্ঠানিক সূত্রের (সভাপতি’র বক্তব্য) ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করেছি। সকল তথ্যের উৎস স্বচ্ছতার সাথে উল্লেখ করা হয়েছে।
৫. ব্যাখ্যা
প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিটি একটি নকল প্যাডে তৈরি করা এবং এতে দেওয়া তথ্যটি সম্পূর্ণ বানোয়াট। কেন্দ্রীয় যুবলীগ এই ধরণের কোনো নিয়োগের কথা সরাসরি অস্বীকার করেছে।
🔗 সামাজিক মাধ্যমে প্রকাশিত এই মিথ্যা সংবাদের লিঙ্কসমূহ:
© ফ্যাক্ট চেক জোন | বস্তুনিষ্ঠ সংবাদ ও সত্য যাচাইয়ে আমরা বদ্ধপরিকর।
সাম্প্রতিক ফ্যাক্টচেক পড়ুন ডিজিটাল যাচাইয়ে নিশ্চিত: ভাইরাল ভিডিওটি জাইমা রহমানের, তবে সাম্প্রতিক নয়
সাম্প্রতিক ফ্যাক্টচেক পড়ুনঃ ২০২৪ সালের নির্বাচনী অ্যাপকে নিজেদের উদ্ভাবন বলে অন্তর্বর্তীকালীন সরকারের মিথ্যা দাবি




