১ . দাবির সারাংশ
দাবি করা হচ্ছে যে, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মন্তব্য করেছেন, “আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার”। এই বক্তব্যটি শিরোনাম হিসেবে ব্যবহার করে বেশ কিছু অনলাইন পোর্টাল সংবাদ প্রকাশ করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি প্রচার করা হচ্ছে।
২ . দাবির উৎস ও প্রেক্ষাপট
উৎস: মূলত দৈনিক যুগান্তরের ফেসবুক পেজে একটি ২ মিনিট ২১ সেকেন্ডের ভিডিওতে এই দাবি করা হয় ভিডিও লিংক এখানে । এছাড়াও sobardeshbd.com নামক একটি অখ্যাত নিউজ পোর্টাল এবং ফেসবুকের বিভিন্ন ব্যক্তিগত আইডি ও পেজ থেকে এসব দাবি করা হয় । লিংক এখানে , এছাড়াও নিউজ নাও বাংলার ফেসবুকে প্রকাশিত লিংক এখানে ,
প্রেক্ষাপট: ৫ আগস্ট ২০২৪-এ তথাকথিত ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং দলের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে যান। এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গতকাল আগে থেকে ওবায়দুল কাদেরের নামে এই উক্তিটি ছড়িয়ে পড়ে।
৩ . তথ্য-যাচাইয়ের ফলাফল
দাবিটি যাচাই করতে নিম্নোক্ত পদক্ষেপ নেওয়া হয়েছে:
মূলধারার গণমাধ্যম অনুসন্ধান: বাংলাদেশের প্রধান সারির সংবাদমাধ্যম (যেমন: প্রথম আলো, দ্য ডেইলি স্টার, ইত্তেফাক, বিডিনিউজ ২৪) এবং আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর আর্কাইভ অনুসন্ধান করে ওবায়দুল কাদেরের এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভিডিও ও অডিও প্রমাণ: তথাকথিত ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ওবায়দুল কাদেরের শেষ দিকের জনসমক্ষে দেওয়া বক্তব্য বা আত্মগোপনে যাওয়ার পর কোনো নির্ভরযোগ্য ভিডিও বার্তা বা অডিও ক্লিপে এই ধরণের হতাশাজনক উক্তির অস্তিত্ব মেলেনি।
উৎস লিংকের বিশ্লেষণ: যুগান্তরের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতেও এই শিরোনামে উদ্ধৃতি দেয়া হলেও কোথাও ওবায়দুল কাদেরের এই বক্তব্যের অডিও বাঁ ভিডিও দেয়া হয়নি ।
sobardeshbd.com-এর লিংকটি বিশ্লেষণ করে দেখা গেছে, সংবাদটির শিরোনামে ওবায়দুল কাদেরের নাম ব্যবহার করা হলেও সংবাদের ভেতরে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, সময় বা স্থানের উল্লেখ নেই যেখানে তিনি এই কথাটি বলেছেন। সাধারণত ‘ক্লিকবেইট’ বা চটকদার শিরোনাম দিয়ে ভিউ বাড়ানোর জন্য এ ধরণের অখ্যাত পোর্টালগুলো বিভ্রান্তিকর সংবাদ প্রচার করেছেন ।
ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রচারিত প্রেস রিলিজ বা দলের অফিশিয়াল পেজগুলোতে (যখন সচল ছিল) কর্মীদের মনোবল ধরে রাখার কথা বলা হয়েছে, পরাজয় স্বীকার করে “ভবিষ্যৎ অন্ধকার” বলার মতো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
ফ্যাক্ট চেক জোনের পক্ষ থেকে ওবায়দুল কাদেরের সাথে যোগাযোগ করলে তিনি এটি মিথ্যা বলে নিশ্চিত করেন।
আজ ২৬ জানুয়ারি ফোনালাপের অডিও শুনুন এখানে ক্লিক করে
৪. IFCN নীতিমালার আলোকে মূল্যায়ন
ক. এখানে কোনো রাজনৈতিক দলের পক্ষ না নিয়ে শুধুমাত্র তথ্যের সত্যতা যাচাই করা হয়েছে। ওবায়দুল কাদেরের রাজনৈতিক অবস্থানের ঊর্ধ্বে গিয়ে তার প্রকৃত বক্তব্যের সত্যতা খোঁজা হয়েছে।
খ . তথ্য যাচাইয়ের জন্য মূলধারার সংবাদপত্রের ডিজিটাল আর্কাইভ এবং নির্ভরযোগ্য ফ্যাক্ট-চেকিং টুলস ব্যবহার করা হয়েছে। অখ্যাত পোর্টালটির সংবাদের অসারতা স্পষ্ট করা হয়েছে।
গ . কীওয়ার্ড সার্চ (Keyword Search), ডিজিটাল ফরেনসিক টুলস এবং সংবাদপত্রের আর্কাইভ যাচাইয়ের মাধ্যমে এই সিদ্ধান্তে আসা হয়েছে। দাবিকারীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও অখ্যাত পোর্টালটির কোনো বৈধ যোগাযোগ মাধ্যম পাওয়া যায়নি।
৫ . রায়
FALSE (মিথ্যা)
৬ . ব্যাখ্যা
ওবায়দুল কাদের “আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন” বলে যে দাবিটি করা হয়েছে, তার কোনো দালিলিক প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র নেই। অখ্যাত অনলাইন পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত এই সংবাদটি ভিত্তিহীন এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। মূলধারার কোনো গণমাধ্যম এই সংবাদের সত্যতা নিশ্চিত করেনি।
৭ . পরামর্শ
পাঠকদের প্রতি অনুরোধ, কোনো চাঞ্চল্যকর রাজনৈতিক খবর দেখলে তা শেয়ার করার আগে দেশের প্রতিষ্ঠিত এবং বিশ্বস্ত সংবাদমাধ্যমগুলোতে যাচাই করে নিন। বিশেষ করে অখ্যাত নিউজ পোর্টাল বা ব্যক্তিগত ব্লগ সাইটের খবরের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।




